Thursday, 2 September 2021

হাদিস শরিফে দরুদ শরীফের ফজিলত ও বরকত।

 


 হাদিস শরিফে দরুদ শরীফের অগনিত ফজিলত ও বরকত:














 

 







❏ হাদিস ১: 


রাসূলুল্লাহ (ﷺ)  ইরশাদ করেন,


“যখন তোমরা রাসুলগণদের (عَلَيْهِمُ السَّلَام) উপর দুরূদ পাক পড়ো, তখন আমার উপরও দুরূদ শরীফ পাঠ করো, নিশ্চয় আমি সমস্ত জাহানের প্রতিপালকের রাসুল।”


[জমউল জাওয়ামি লিস্ সূয়ুতী, ১ম খন্ড, ৩২০ পৃষ্ঠা, হাদীস- ২৩৫৪]



❏ হাদিস ২: যেখানে আমার জিকির সেখানে আপনারও জিকির হবেঃ



হযরত আবু সাঈদ খুদরী (رضي الله عنه) হতে বর্ণিত,


وَعَنْ أَبِي سَعِيدٍ، عَنْ رَسُولِ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - أَنَّهُ قَالَ: أَتَانِي جِبْرِيلُ فَقَالَ: إِنَّ رَبِّي وَرَبَّكَ يَقُولُ: كَيْفَ رَفَعْتُ ذِكْرَكَ؟ قَالَ: اللَّهُ أَعْلَمُ، قَالَ: إِذَا ذُكِرْتُ ذُكِرْتَ مَعِي قال الهيثمي رَوَاهُ أَبُو يَعْلَى وَإِسْنَادُهُ حَسَنٌ -  


রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ ফরমান : আমার নিকট জিবরাঈল  (عليه السلام) আগমন করলেন বললেন আল্লাহ পাক জানতে চেয়েছেন তিনি আপনার জিকিরকে কীভাবে বুলন্দ করেছেন? রাসূলুল্লাহ (ﷺ) বললেন, আল্লাহ তায়ালাই অধিক জ্ঞাত। জিবরাঈল (عليه السلام) বলেন, মহান রব  সংবাদ প্রেরণ করেছেন : হে হাবিব! যেখানে আমার জিকির হবে, সেখানে আমার সাথে আপনারও জিকির হবে।’’



তথ্যসূত্রঃ


১.ইমাম আবু ইয়ালা: আল মুসনাদ : ২/৫২২ : হাদীস : ১৩৮০,


২.ইমাম ইবনে হাইয়্যান : আস সহীস : ৮/১৭৫: হাদীস : ৩৩৮২,


৩.ইমাম দায়লামী : আল মুসনাদিল ফিরদাউস : ৪/৪০৫ : হদীস : ৭১৭৬,


৪.ইমাম ইবনে খাল্লাল : আল মুসনাদ: ১/২৬২ : হাদীস : ৩১৮,


৫.ইবনে হাজার আসকালানী : ফতহুল বারী শরহে বুখারী : ৮/৭১২পৃ.


৬.আল্লামা ইবনে কাসীর : তাফসীরে ইবনে কাসীর : ৪/৫২৫পৃ.,


৭.আল্লামা ইবনে হাজার হায়সামী : মাযমাউদ যাওয়ায়েদ: ৮/২৫৪।


৮.মুহাম্মদ শহিদুল্লাহ বাহাদুরঃ ফতোওয়ায়ে আহলুস সুন্নাহ।

























No comments:

Post a Comment

রাসুলুল্লাহ (সাঃ) এর মোহরে নবুওয়াত।।

 পরিচ্ছেদঃ নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর দু’কাঁধের মধ্যভাগে মোহরে নবুওয়াত ছিল خاتم অর্থ- আংটি, মোহর, সীল। মোহরে নবুওয়াত হলো রা...