Wednesday, 31 August 2022

রাসুলুল্লাহ (সাঃ) এর মোহরে নবুওয়াত।।

 পরিচ্ছেদঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর দু’কাঁধের মধ্যভাগে মোহরে নবুওয়াত ছিল


خاتم অর্থ- আংটি, মোহর, সীল। মোহরে নবুওয়াত হলো রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর দু’কাঁধের মাঝামাঝি স্থানে অবস্থিত একটি গোশতের টুকরা। এটি ছিল রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর নবুওয়াতের নিদর্শন; আর এ নিদর্শনের কথা পূর্ববর্তী আসমানী কিতাবসমূহেও বর্ণিত ছিল।





حَدَّثَنَا أَبُو رَجَاءٍ قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ، قَالَ : حَدَّثَنَا حَاتِمُ بْنُ إِسْمَاعِيلَ ، عَنِ الْجَعْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ ، قَالَ : سَمِعْتُ السَّائِبَ بْنَ يَزِيدَ , يَقُولُ : ذَهَبَتْ بِي خَالَتِي إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , فَقَالَتْ : يَا رَسُولَ اللَّهِ ، إِنَّ ابْنَ أُخْتِي وَجِعٌ . فَمَسَحَ رَأْسِي وَدَعَا لِي بِالْبَرَكَةِ ، وَتَوَضَّأَ ، فَشَرِبْتُ مِنْ وَضُوئِهِ ، \" وَقُمْتُ خَلْفَ ظَهْرِهِ ، فَنَظَرْتُ إِلَى الْخَاتَمِ بَيْنَ كَتِفَيْهِ ، فَإِذَا هُوَ مثل زِرِّ الْحَجَلَةِ \" .


সায়িব ইবনে ইয়াযীদ (রাঃ) থেকে বর্ণিতঃ


তিনি বলেন, একদা আমার খালা আমাকে নিয়ে রাসূলুল্লাহ (সঃ) এর কাছে গেলেন। এরপর তিনি আরয করলেন, হে আল্লাহর রাসূল! আমার ভাগ্নে অসুস্থ। তখন রাসূলুল্লাহ (সঃ) আমার মাথায় হাত বুলালেন এবং আমার কল্যাণের জন্য দুআ করলেন। তারপর তিনি ওযু করলেন। আমি তার ওযুর অবশিষ্ট পানি পান করলাম এবং তার পেছনে গিয়ে দাড়ালাম। সহসা তার দু’কাঁধের মধ্যস্থ মোহরে নবুওয়াতের প্রতি আমার দৃষ্টি পড়ে, যা দেখতে পাখির (কবুতরের) ডিমের মতো। [১২]

 সহীহ বুখারী, হা/১৯০; সহীহ মুসলিম, হা/৬২৩৩; মুজামুল কাবীর, হা/৬৫৪০: শারহুস সুন্নাহ, হা/৩৬২২ মিশকাত, হা/৪৭৬।

হাদিসের মানঃ সহিহ হাদিস

 

পরিচ্ছেদঃ

তা ছিল ডিমের ন্যায় লাল গোশতপিণ্ড।

حَدَّثَنَا سَعِيدُ بْنُ يَعْقُوبَ الطَّالْقَانِيُّ ، قَالَ : حدَّثَنَا أَيُّوبُ بْنُ جَابِرٍ ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ ، قَالَ : \" رَأَيْتُ الْخَاتَمَ بَيْنَ كَتِفَيْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , غُدَّةً حَمْرَاءَ , مثل بَيْضَةِ الْحَمَامَةِ \" .


জাবির ইবনে সামুরা (রাঃ) থেকে বর্ণিতঃ


তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সঃ) এর দু’কাঁধের মধ্যবর্তী স্থানে মোহরে নবুওয়াত দেখেছি। আর তা যেন ছিল ডিমের ন্যায় লাল গোশতপিণ্ড। [১৩]



 

সহীহ মুসলিম, হা/৬২৩০; মুসনাদে আহমাদ, হা/২১০৩৬ মুস্তাদরাকে হাকেম, হা/৪১৯৭; সহীহ ইবনে হিব্বান, হা/৬৩০১ জামেউস সগীর, হা/৮৯৩৯ মিশকাত, হা/৫৭৭৯ ৷

হাদিসের মানঃ সহিহ হাদিস।

حَدَّثَنَا أَبُو مُصْعَبٍ الْمَدَنِيُّ ، قَالَ : حَدَّثَنَا يُوسُفُ بْنُ الْمَاجِشُونِ ، عَنْ أَبِيهِ ، عَنْ عَاصِمِ بْنِ عُمَرَ بْنِ قَتَادَةَ ، عَنْ جَدَّتِهِ رُمَيْثَةَ , قَالَتْ : سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، وَلَوْ أَشَاءُ أَنْ أُقَبِّلَ الْخَاتَمَ الَّذِي بَيْنَ كَتِفَيْهِ مِنْ قُرْبِهِ لَفَعَلْتُ ، يَقُولُ لِسَعْدِ بْنِ مُعَاذٍ يَوْمَ مَاتَ : \" اهْتَزَّ لَهُ عَرْشُ الرَّحْمَنِ \" .


রুমায়সা (রাঃ) থেকে বর্ণিতঃ


তিনি বলেন, সা'দ ইবনে মুয়ায (রাঃ) এর ওফাতের দিন আমি রাসূলুল্লাহ (সঃ) কে বলতে শুনেছি যে, তার মৃত্যুতে রহমান (আল্লাহ তা'আলা) এর আরশ কেঁপে উঠেছিল। রুমায়ছা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (সঃ) যখন এ উক্তি করেন তখন আমি তার এত নিকটে ছিলাম যে, ইচ্ছে করলে তার মোহরে নবুওয়াত চুম্বন করতে পারতাম। 

মুসনাদে আহমাদ, হা/২৬৮৩৬; মুজামুল কাবীর, হা/২০১৬৫; মারেফাতুস সাহাবা, হা/৭০০৫।

হাদিসের মানঃ সহিহ হাদিস

 

পরিচ্ছেদঃ

সেটি ছিল এক গুচ্ছ কেশের মত।

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ ، قَالَ : حَدَّثَنَا أَبُو عَاصِمٍ ، قَالَ : حَدَّثَنَا عَزْرَةُ بْنُ ثَابِتٍ ، قَالَ : حَدَّثَنِي عِلْبَاءُ بْنُ أَحْمَرَ الْيَشْكُرِيُّ ، قَالَ : حَدَّثَنِي أَبُو زَيْدٍ عَمْرُو بْنُ أَخْطَبَ الأَنْصَارِيُّ ، قَالَ : قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : \" يَا أَبَا زَيْدٍ ، ادْنُ مِنِّي فَامْسَحْ ظَهْرِي \" ، فَمَسَحْتُ ظَهْرَهُ ، فَوَقَعَتْ أَصَابِعِي عَلَى الْخَاتَمِ قُلْتُ : وَمَا الْخَاتَمُ ؟ قَالَ : \" شَعَرَاتٌ مُجْتَمِعَاتٌ \"


আবু যায়েদ আমর বিন আখতাব আনসারী (রাঃ) থেকে বর্ণিতঃ


তিনি বলেন, রাসূলুল্লাহ (সঃ) আমাকে বললেন, হে আবু যায়েদ! আমার কাছে এসো এবং আমার পৃষ্ঠদেশে হাত বুলাও। তখন আমি তার পিঠে হাত বুলাতে থাকলাম। এক পর্যায়ে আমার আঙ্গুলগুলো মোহরে নবুওয়াতের উপর লেগে গেল। বর্ণনাকারী আমর বিন আখতাব (রাঃ) কে বললেন, খাতাম’ (মোহরে নবুওয়াত) কী জিনিস? তিনি বললেন, এক গুচ্ছ কেশ। 

মুসনাদে আহমাদ, হা/২২৯৪০: মুস্তাদরাকে হাকেম, হা/৪১৯৮।

হাদিসের মানঃ সহিহ হাদিস

 

পরিচ্ছেদঃ

সালমান ফারসি (রাঃ) মোহরে নবুওয়াত দেখে ঈমান এনেছিলেন



حَدَّثَنَا أَبُو عَمَّارٍ الْحُسَيْنُ بْنُ حُرَيْثٍ الْخُزَاعِيُّ ، قَالَ : حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُسَيْنِ بْنِ وَاقِدٍ ، حَدَّثَنِي أَبِي ، قَالَ : حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ بُرَيْدَةَ ، قَالَ : سَمِعْتُ أَبِي بُرَيْدَةَ ، يَقُولُ : جَاءَ سَلْمَانُ الْفَارِسِيُّ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , حِينَ قَدِمَ الْمَدِينَةَ بِمَائِدَةٍ عَلَيْهَا رُطَبٌ , فَوَضَعَهَا بَيْنَ يَدَيْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، فَقَالَ : \" يَا سَلْمَانُ مَا هَذَا ؟ \" فَقَالَ : صَدَقَةٌ عَلَيْكَ , وَعَلَى أَصْحَابِكَ ، فَقَالَ : \" ارْفَعْهَا ، فَإِنَّا لا نَأْكُلُ الصَّدَقَةَ \" ، قَالَ : فَرَفَعَهَا ، فَجَاءَ الْغَدَ بِمِثْلِهِ ، فَوَضَعَهُ بَيْنَ يَدَيْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، فَقَالَ : \" مَا هَذَا يَا سَلْمَانُ ؟ \" فَقَالَ : هَدِيَّةٌ لَكَ ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لأَصْحَابِهِ : \" ابْسُطُوا \" ثُمَّ نَظَرَ إِلَى الْخَاتَمِ عَلَى ظَهْرِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , فَآمَنَ بِهِ ، وَكَانَ لِلْيَهُودِ فَاشْتَرَاهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , بِكَذَا وَكَذَا دِرْهَمًا عَلَى أَنْ يَغْرِسَ لَهُمْ نَخْلا ، فَيَعْمَلَ سَلْمَانُ فِيهِ ، حَتَّى تُطْعِمَ ، فَغَرَسَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , النَّخلَ إِلا نَخْلَةً وَاحِدَةً ، غَرَسَهَا عُمَرُ فَحَمَلَتِ النَّخْلُ مِنْ عَامِهَا ، وَلَمْ تَحْمِلْ نَخْلَةٌ ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : \" مَا شَأْنُ هَذِهِ النَّخْلَةِ ؟ \" فَقَالَ عُمَرُ : يَا رَسُولَ اللَّهِ ، أَنَا غَرَسْتُهَا ، فَنَزَعَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، فَغَرَسَهَا فَحَمَلَتْ مِنْ عَامِهَا .


আবু বুরায়দা (রাঃ) থেকে বর্ণিতঃ


তিনি বলেন, রাসূলুল্লাহ (সঃ) এর মদিনায় হিজরতের পর একবার সালমান ফারসী (রাঃ) একটি পাত্রে কিছু কাচা খেজুর নিয়ে এলেন এবং তিনি তা রাসূলুল্লাহ (সঃ) এর সামনে রাখলেন। রাসূলুল্লাহ (সঃ) বললেন, হে সালমান! এগুলো কিসের খেজুর? (অর্থাৎ হাদিয়া না সাদাকা?) তিনি বললেন, এগুলো আপনার ও আপনার সাধীদের জন্য সাদাকা। রাসূলুল্লাহ (সঃ) ঐ বললেন, এগুলো তুলে নাও। আমরা সাদাকা খাই না। বর্ণনাকারী বলেন, অতঃপর তিনি তা তুলে নিলেন। পরের দিন তিনি অনুরূপ খেজুর নিয়ে আসলেন এবং রাসূলুল্লাহ (সঃ)-এর সামনে পেশ করেন। তখন তিনি বললেন, সালমান! এসব কিসের খেজুর? সালমান (রাঃ) বললেন, আপনার জন্য হাদিয়া। তখন রাসূলুল্লাহ (সঃ) তার সাহাবীগণকে বললেন, তোমরা হস্ত প্রসারিত করো (হাদিয়া গ্রহণ করো)। এরপর সালমান (রাঃ) রাসূলুল্লাহ (সঃ) এর পৃষ্ঠদেশে মোহরে নবুওয়াত দেখতে পেলেন; অতঃপর ঈমান আনলেন। (বর্ণনাকারী বলেন) সালমান (রাঃ) জনৈক ইয়াহুদির গোলাম ছিলেন। রাসূলুল্লাহ (সঃ) তাকে এত এত দিরহামের বিনিময়ে এবং এ শর্তে খরিদ করেন যে, সালমান তার ইয়াহুদি মনিবের জন্য একটি খেজুর বাগান করে দেবে এবং তাতে ফল আসা পর্যন্ত তত্ত্বাবধান করতে থাকবে। রাসূলুল্লাহ (সঃ) তার নিজ হাতে একটি চারা ছাড়া সবগুলো রোপণ করলেন এবং একটি চারা গাছ ওমর (রাঃ) রোপণ করেছিলেন। সে বছরই সকল গাছেই খেজুর আসল কিন্তু একটি গাছে খেজুর আসল না। তখন রাসূলুল্লাহ (সঃ) প্রত্ন বললেন, এ গাছটির এ অবস্থা কেন? উমর (রাঃ) বললেন, হে আল্লাহর রাসূল! আমি এটি রোপণ করেছিলাম। তখন রাসূলুল্লাহ (সঃ) ঐ চারাটি উপড়িয়ে আবার রোপণ করলেন। ফলে সে বছরই তাতে খেজুর আসল। 


ব্যাখ্যা : (আরবী) আমরা সাদাকা ভক্ষণ করি না এ বাক্যের মধ্যে আমরা দ্বারা রাসূলুল্লাহ (সঃ) এবং তার ঐ সমস্ত আত্মীয়-স্বজনকে বুঝানো হয়েছে, যাদের জন্য সাদাকা খাওয়া হারাম।

 মুসনাদে আহমাদ, হা/২৩০৪৭ শারহুল মা'আনী, হা|২৯৮৬; মুসনাদুল বাযযার, হা/৪৪০৭।

হাদিসের মানঃ সহিহ হাদিস

 

পরিচ্ছেদঃ

এটি ছিল এক টুকরো বাড়তি গোশত

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ ، قَالَ : حَدَّثَنَا بِشْرُ بْنُ الْوَضَّاحِ ، قَالَ : حَدَّثَنَا أَبُو عَقِيلٍ الدَّوْرَقِيُّ ، عَنْ أَبِي نَضْرَةَ الْعَوْقِيِّ ، قَالَ : سَأَلْتُ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ , عَنْ خَاتَمِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعْنِي خَاتَمَ النُّبُوَّةِ ، فَقَالَ : \" كَانَ فِي ظَهْرِهِ بَضْعَةٌ نَاشِزَةٌ \" .


আবু নজর আওয়াকী (রহ.) থেকে বর্ণিতঃ


তিনি বলেন, আমি আবু সাঈদ খুদরী (রাঃ)-কে রাসূলুল্লাহ (সঃ) এর মোহরে নবুওয়াত সম্পর্কে জিজ্ঞেস করলাম। তখন তিনি বললেন, তা ছিল তার পৃষ্ঠদেশের উপর এক টুকরো বাড়তি গোশত। 

জামেউস সগীর, হা/৮৯৩৯; সিলসিলা সহীহাহ, হা/২০৯৩।

হাদিসের মানঃ সহিহ হাদিস

 

পরিচ্ছেদঃ

এটি ছিল মুষ্টিবদ্ধ আঙ্গুলীর ন্যায়, আর এর চারপার্শ্বে আচিলের মতো কতগুলো তিলক ছিল

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ الْمِقْدَامِ أَبُو الأَشْعَثِ الْعِجْلِيُّ الْبَصْرِيُّ ، قَالَ : أَخْبَرَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ ، عَنْ عَاصِمٍ الأَحْوَلِ ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سَرْجِسَ ، قَالَ : أَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ فِي نَاسٍ مِنْ أَصْحَابِهِ ، فَدُرْتُ هَكَذَا مِنْ خَلْفِهِ ، فَعَرَفَ الَّذِي أُرِيدُ ، فَأَلْقَى الرِّدَاءَ عَنْ ظَهْرِهِ ، فَرَأَيْتُ مَوْضِعَ الْخَاتَمِ عَلَى كَتِفَيْهِ , مثل الْجُمْعِ حَوْلَهَا خِيلانٌ , كَأَنَّهَا ثَآلِيلُ ، فَرَجَعْتُ حَتَّى اسْتَقْبَلْتُهُ ، فَقُلْتُ : غَفَرَ اللَّهُ لَكَ يَا رَسُولَ اللَّهِ ، فَقَالَ : \" وَلَكَ \" فَقَالَ الْقَوْمُ : أَسْتَغْفَرَ لَكَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ؟ فَقَالَ : نَعَمْ ، وَلَكُمْ ، ثُمَّ تَلا هَذِهِ الآيَةَ وَاسْتَغْفِرْ لِذَنْبِكَ وَلِلْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ


আবদুল্লাহ ইবনে সারজিস (রাঃ) থেকে বর্ণিতঃ


তিনি বলেন, একদা আমি রাসূলুল্লাহ (সঃ) এর কাছে আসলাম। তখন তিনি তাঁর সাহাবীগণের মাঝে ঘুরতেছিলেন। এক পর্যায়ে আমি তার পিছু ধরলাম। তিনি আমার মনোবাঞ্ছনা বুঝতে পেরে পিঠ থেকে চাদর সরিয়ে ফেলেন। তখন আমি তার দু’কাঁধের মধ্যবর্তী স্থানে মোহরে নবুওয়াত দেখতে পাই। আর তা ছিল মুষ্টিবদ্ধ আঙ্গুলীর ন্যায় এবং এর চারপার্শ্বে আচিলের মতো কতগুলো তিলক শোভা পাচ্ছিল। এরপর আমি তার সামনে এসে দাড়ালাম এবং বললাম, হে আল্লাহর রাসূল! আল্লাহ আপনাকে ক্ষমা করুন। তখন তিনি বললেন, তোমাকেও ক্ষমা করুন। তারপর লোকে আমাকে বলতে লাগল, তুমি বড়ই সৌভাগ্যবান। রাসূলুল্লাহ (সঃ) তোমার মাগফিরাত কামনা করেছেন। তখন তিনি বললেন, হ্যা- তিনি তোমাদের জন্যও দু'আ করেছেন। এরপর তিনি এ আয়াত তিলাওয়াত করেন - (হে রাসূল) আপনি আপনার জন্য এবং মুমিন পুরুষ ও নারীদের জন্য মাগফিরাত কামনা করুন। (সূরা মুহাম্মাদ- ১৯)

 সুনানুল কুবরা লিন নাসাঈ, হা/১১৪৩২ মারেফাতুস সাহাবা, হা/৩৭৩১।

হাদিসের মানঃ সহিহ হাদিস

 


Sunday, 14 August 2022

বিবাহ 💒 পরবর্তী ওয়ালিমা সুন্নাত।

 দাম্পত্য জীবন মানবজীবনের অতীব গুরুত্বপূর্ণ অধ্যায়। এর সূচনাপর্ব হলো বিবাহ। বিবাহ হলো ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক ইবাদত। কোরআন মজিদে আল্লাহ তাআলা বলেন: ‘তোমরা বিবাহযোগ্যদের বিবাহ সম্পন্ন করো, তারা অভাবগ্রস্ত হলে আল্লাহ নিজ অনুগ্রহে তাদের সচ্ছলতা দান করবেন; আল্লাহ তো প্রাচুর্যময়, সর্বজ্ঞানী।’ (সুরা: ২৪ নুর, আয়াত: ৩২)।


সুন্নত তরিকায় বিবাহ সম্পাদন বরকতময় হয়। রাসুলুল্লাহ (সা.) বলেন: নিশ্চয় সে বিয়ে বেশি বরকতপূর্ণ হয়, যে বিয়েতে খরচ কম হয়। (মুসনাদে আহমাদ ও মুস্তাদরাকে হাকিম)। এ ছাড়া বিয়ের সংশ্লিষ্ট আরও কিছু সুন্নত রয়েছে। যেমন: বিবাহ সাদাসিধে ও অনাড়ম্বর হওয়া; অপচয়, অপব্যয় ও বিজাতীয় অপসংস্কৃতিমুক্ত হওয়া, যৌতুকের শর্ত না থাকা এবং সামর্থ্যের অধিক দেনমোহর ধার্য বা শর্ত না করা। (তাবারানি আওসাত, হাদিস নং-৩৬১২)। (আবু দাউদ: ২১০৬)।


কনেপক্ষ থেকে অলংকারের শর্ত করা নিষেধ এবং ছেলেপক্ষ থেকে যৌতুক চাওয়া হারাম। (আহসানুল ফাতাওয়া, খণ্ড: ৫, পৃষ্ঠা: ১৩)। সৎ ও খোদাভীরু পাত্র-পাত্রীর সন্ধান করা এবং কোনো সুযোগে পাত্রী দেখা সম্ভব হলে দেখে নেওয়া। আনুষ্ঠানিকভাবে ঘটা করে পাত্রী দেখানোর যে প্রথা আমাদের সমাজে প্রচলিত, তা সুন্নতের পরিপন্থী ও পরিত্যাজ্য। (বুখারি, হাদিস নম্বর-৫০৯০; ইমদাদুল ফাতাওয়া, খণ্ড: ৪, পৃষ্ঠা: ২০০)।


বিয়ের পর ছেলের পক্ষে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, শুভাকাঙ্ক্ষী ও গরিব-মিসকিনদের তৌফিক অনুযায়ী আপ্যায়ন করাকে ‘ওয়ালিমা’ বলে। বাংলায় ওয়ালিমাকে বউভাত বলা হয়ে থাকে। বিয়ের পরদিন বা পরবর্তী সময়ে সুবিধামতো নিকটতম সময়ের মধ্যে ওয়ালিমা করা বিধেয়। তবে তিন দিনের মধ্যে করা উত্তম। যেকোনো প্রকার খাদ্যদ্রব্য দিয়ে ওয়ালিমা করা যায়। ওয়ালিমা একটি ইবাদত। এক দিন ওয়ালিমা করা সুন্নত, দুই দিন ওয়ালিমা করা মুস্তাহাব, তিন দিন ওয়ালিমা করা জায়েজ। (মুসলিম: ১৪২৭)।


ওয়ালিমা করা এক গুরুত্বপূর্ণ সুন্নত। রাসুলুল্লাহ (সা.) নিজে ওয়ালিমা করেছেন এবং সাহাবিদের করতে বলেছেন। রাসুলুল্লাহ (সা.) জয়নব বিনতে জাহাশ (রা.)-কে বিয়ে করার পরদিন ওয়ালিমা করেছিলেন। (বুখারি, হাদিস নম্বর-৫১৭০)। রাসুলুল্লাহ (সা.) ছাফিয়াহ (রা.)-কে বিয়ের পর তিন দিন যাবৎ ওয়ালিমা খাইয়েছিলেন। (মুসনাদে আবু ইয়ালা, হাদিস নম্বর-৩৮৩৪)।


হজরত আনাস (রা.) বলেন, নবী (সা.) আবদুর রহমান ইবনে আওফের গায়ে হলুদ রঙের চিহ্ন দেখে জিজ্ঞেস করলেন, এটা কী? তিনি বললেন, আমি এক খেজুর আঁটির ওজন স্বর্ণ দিয়ে একজন মহিলাকে বিবাহ করেছি। রাসুল (সা.) বললেন, ‘আল্লাহ তোমার বিবাহে বরকত দান করুক। একটি ছাগল দ্বারা হলেও তুমি ওয়ালিমা করো।’ (বুখারি: ৫১৫৫; মুসলিম ও মিশকাত, হাদিস নম্বর-৩২১০)।


হজরত আনাস ইবনে মালেক (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) জয়নব (রা.)-কে বিয়ে করার পর যত বড় ওয়ালিমা করেছিলেন, তত বড় ওয়ালিমা তিনি তাঁর অন্য কোনো স্ত্রীর বেলায় করেননি। (বুখারি: ৫১৬৮; মুসলিম: ২৫৬৯; মিশকাত, হাদিস নম্বর-৩২১১)। হজরত আনাস (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) যখন জয়নব বিনতে জাহাশকে বিবাহ করলেন, তখন ওয়ালিমা করলেন এবং মানুষকে রুটি-গোশত দিয়ে তৃপ্তিসহকারে খাওয়ালেন। (বুখারি: ৪৭৯৪; মিশকাত, খণ্ড: ২, হাদিস নম্বর-৩২১১)।


হজরত আনাস (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) ছাফিয়াহ (রা.)-কে মুক্ত করে বিবাহ করলেন এবং তাঁর মোহর নির্ধারণ করলেন তাঁর মুক্তিপণ। তিনি তাঁর বিবাহের ওয়ালিমা করেছিলেন ‘হায়স’ নামক খাদ্য দিয়ে, যা খেজুর, পনির ও ঘি দ্বারা তৈরি ছিল। (বুখারি: ৫১৬৯; মুসলিম: ২৫৬২; মিশকাত, খণ্ড: ২, হাদিস নম্বর-৩২১৩)।


ওয়ালিমায় অতিরিক্ত ব্যয় করা কিংবা খুব উঁচু মানের খানার ব্যবস্থা করা জরুরি নয়। বরং সামর্থ্য অনুযায়ী খরচ করাই সুন্নত আদায়ের জন্য যথেষ্ট। যে ওয়ালিমায় শুধু ধনী ও দুনিয়াদার লোকদের দাওয়াত দেওয়া হয়, দ্বীনদার ও গরিব-মিসকিনদের দাওয়াত দেওয়া হয় না, সেই ওয়ালিমাকে হাদিসে নিকৃষ্টতম ওয়ালিমা বলে আখ্যায়িত করা হয়েছে। (আবু দাউদ: ৩৭৫৪)।


হজরত আনাস (রা.) বলেন, খায়বার থেকে ফিরে আসার সময় নবী (সা.) খায়বার ও মদিনার মধ্যবর্তী স্থলে তিন দিন অবস্থান করলেন এবং সেখানে ছাফিয়্যা (রা.)-কে নিয়ে যাওয়া হলো। তিনি ওয়ালিমার ব্যবস্থা করলেনহজরত আনাস (রা.) বলেন, খায়বার থেকে ফিরে আসার সময় নবী (সা.) খায়বার ও মদিনার মধ্যবর্তী স্থলে তিন দিন অবস্থান করলেন এবং সেখানে ছাফিয়্যা (রা.)-কে নিয়ে যাওয়া হলো। তিনি ওয়ালিমার ব্যবস্থা করলেন আর আমি মুসলিমদের তাঁর ওয়ালিমার জন্য দাওয়াত করলাম। এই ওয়ালিমায় রুটি বা গোশত কিছুই হলো না। এই ওয়ালিমার জন্য রাসুলুল্লাহ (সা.) চামড়ার দস্তরখান বিছানোর আদেশ করলেন। অতঃপর এই দস্তরখানের ওপর খেজুর, পনির ও ঘি ঢেলে দেওয়া হলো। (বুখারি: ৫৩৮৭; মিশকাত, হাদিস নম্বর-৩২১৪)।


ছাফিয়্যা বিনতে শায়বা (রা.) বলেন, নবীজি (সা.) তাঁর এক স্ত্রীর ওয়ালিমা করেছিলেন মাত্র দুই ‘মুদ’ (বা এক ‘সা’, অর্থাৎ সাড়ে তিন কেজি) যব দ্বারা। (বুখারি: ৫১৭২; মিশকাত, হাদিস নম্বর-৩২১৫)।


বিবাহের ক্ষেত্রে ছেলের জন্য ওয়ালিমা করা সুন্নত। আজকাল মেয়ের বাড়িতে যে ভোজের আয়োজন করা হয়, তা শরিয়তসম্মত নয়। বিয়েতে মেয়েপক্ষের কোনোরূপ খরচ করার কথা নয়। এরপরও যেটা করা হয়, সেটা সৌজন্যমূলক আপ্যায়নমাত্র। (বুখারি, হাদিস নম্বর-৬০১৮)।


অথচ বর্তমান যুগে ওয়ালিমার এই সুন্নত বর্জনের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে, যা বাঞ্ছনীয় নয়। বিশেষত মেয়েপক্ষের ওপর আপ্যায়নের যে চাপ সৃষ্টি করা হয়, তা সম্পূর্ণ হারাম। সর্বোপরি শর্ত আরোপ করে বরযাত্রীর নামে বরের সঙ্গে অধিকসংখ্যক লোক নিয়ে যাওয়া এবং কনের বাড়িতে মেহমান হয়ে কনের পিতার ওপর বোঝা সৃষ্টি করা আজকের সমাজের একটি জঘন্য কুপ্রথা, যা সম্পূর্ণরূপে পরিত্যাগ করা আবশ্যক। (মুসনাদে আহমাদ: ২০৭২২, বুখারি: ২৬৯৭)।


কনেপক্ষের অনিচ্ছাকৃত বা চাপের মুখে বাধ্যতামূলক আপ্যায়ন ও মেহমানদারি সম্পূর্ণ নাজায়েজ। এতে অংশগ্রহণ করাও হারাম ও পাপ কাজ। কারও ওপর জোর প্রয়োগ করে কোনো খাবার গ্রহণ করা জুলুমের শামিল। (আল দায়েউস সানায়ে, কিতাবুন নিকাহ; )

Thursday, 2 June 2022

কালোজিরার উপকারিতা ও অপকারিতা।

 স্মরণ শক্তি বৃদ্ধিতে:

এক চা চামচ পুদিনাপাতার রস বা কমলার রস বা এক কাপ রঙ চায়ের সাথে এক চা চামচ কালোজিরার তেল মিশিয়ে দিনে তিনবার করে নিয়মিত খেতে হবে তাহলে ভাল ফলাফল পাওয়া যাবে। এভাবে খেলে দুশ্চিন্ত দূর হবে। এছাড়া কালোজিরা মেধার বিকাশের জন্য কাজ করে দ্বিগুণ হারে। কালোজিরা নিজেই একটি অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিসেপটিক। মস্তিস্কের রক্ত সঞ্চলন বৃদ্ধির মাধ্যমে স্মরণ শক্তি বাড়িয়ে তুলতে সাহায্য করে।


দেহের সাধারণ উন্নতি:

নিয়মিত কালোজিরা সেবনে শরীরের প্রতিটি অঙ্গপ্রত্যঙ্গকে সতেজ করে ও সার্বিকভাবে স্বস্থ্যের উন্নতি সাধন করে। অরুচি, উদরাময়, শরীর ব্যথা, গলা ও দাঁতের ব্যথা, মাইগ্রেন, চুলপড়া, সর্দি,কাশি, হাঁপানি নিরাময়ে কালোজিরা অনেক সাহায্য করে থাকে। তাছাড়া ক্যান্সার প্রতিরোধক হিসেবে কালোজিরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।


হজমের সমস্যা দূরীকরণে:

হজমের সমস্যায় এক-দুই চা-চামচ কালিজিরা বেটে পানির সাথে খেতে হবে। এভাবে প্রতিদিন দু-তিনবার খেলে এক মাসের মধ্যে হজমশক্তি বেড়ে যাবে। পাশাপাশি পেট ফাঁপাভাবও দূর হবে।


চুল পড়া বন্ধ করতে:

চুল পড়া সমস্যা অনেক বড় একটি সমস্যা। এই ক্ষেত্রে কালিজিরা খেয়ে যেতে হবে, চুল পর্যাপ্ত পুষ্টি পাবে। ফলে চুল পড়া বন্ধ হবে। আরো ফল পেতে চুলের গোড়ায় এর তেল মালিশ করতে হবে।


শান্তিপূর্ণ নিদ্রার জন্য:

কালোজিরার তেল ব্যবহারে রাতভর প্রশান্তিপূর্ন নিদ্রা হবে। তাই যাদের ঘুমের সমস্যা আছে তারা কালোজিরা নিয়মিত খেতে পারেন।


মাথা ব্যাথা নিরাময়ে:

হঠাৎ মাথা ব্যথা হলে ১/২ চা চামচ কালোজিরার তেল মাথায় ভালোভাবে মালিশ করতে হবে এবং এক চা চামচ কালোজিরার তেল সমপরিমাণ মধুসহ দিনে তিনবার করে খেতে হবে। এটা ২/৩ সপ্তাহ খেলে ভাল হবে। এছাড়া মাথা ব্যথায় কপালের উভয় চিবুকে ও কানের চারিপাশে প্রতিদিন ৩/৪ বার কালোজিরা তেল মালিশ করলে উপকার পাওয়া যাবে।

এক চা চামচ কালোজিরার তেল সমপরিমাণ মধু বা

রোগ থেকে মুক্তি লাভের ব্যবস্থা।

 সুস্থতা ও অসুস্থতা মহান আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে। তাতে আনুগত্য ও নাফরমানির কোনো সম্পর্ক নেই। নবী-রাসূলরাও অসুস্থ হয়েছেন। যারা ছিলেন সব মাখলুকের সেরা। রাসুলুল্লাহ (সা.) সব পয়গম্বরের চেয়ে শ্রেষ্ঠ। তিনিও কয়েকবার অসুস্থ হয়েছেন। তাঁকেও অসুস্থতার কষ্ট বরদাশত করতে হয়েছে। এটি আবশ্যক নয় যে অসুস্থতা আল্লাহর শাস্তি ও তাঁর অসন্তুষ্টির দলিল। অসুস্থতা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষাস্বরূপ হতে পারে। মুমিনের জন্য তার গুনাহর কাফফারাও হতে পারে। 

নবীজি (সা.) বলেছেন, ‘সত্যের নিকটবর্তী থাকো এবং সরল-সোজা পথ অবলম্বন করো। মুমিনের যে কষ্টই হোক না কেন, এমনকি তার গায়ে যদি কোনো কাঁটা বিঁধে বা সে কোনো বিপদে পতিত হয়—সব কিছুই তার গুনাহর কাফফারা হয়।’ (তিরমিজি, হাদিস : ৩০৩৮) অসুস্থতা দ্বারা মুমিন বান্দার স্তর উন্নত হয়। অসুস্থতাকে অশুভ নিদর্শন হিসেবে গ্রহণ করা উচিত নয়। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, নবীজি (সা.) বলেছেন, ‘মহান আল্লাহ যার মঙ্গল চান তাকে দুঃখ-কষ্টে ফেলেন।’ (বুখারি, হাদিস : ৫৬৪৫)



 

সুস্থতা আল্লাহর নেয়ামত। আবার অসুস্থতার মাধ্যমে মুমিনদের পাপ মোচন হয়। সুস্থতার জন্য আল্লাহর দরবারে যেমন দোয়া করা উচিৎ তেমনি অসুস্থ হলেও তা থেকে পানাহ পাওয়ার জন্য আল্লাহর দরবারে দোয়া করা উচিৎ।


রোগ থেকে দ্রুত আরোগ্য লাভের দোয়া:


اللَّهُمَّ رَبَّ النَّاسِ مُذْهِبَ الْبَاسِ اشْفِ أَنْتَ الشَّافِي لاَ شَافِيَ إِلاَّ أَنْتَ شِفَاءً لاَ يُغَادِرُ سَقَمًا


উচ্চারণ : আল্লাহুম্মা রাব্বান-নাসি মুজহিবাল বা’সি, ইশফি আনতাশ-শাফি, লা শাফি ইল্লা আনতা শিফায়ান লা য়ুগাদিরু সুকমা।

Saturday, 23 October 2021

মহানবী সাল্লাল্লাহু তা'আলা আলাইহি ওয়াসাল্লামের জিকির সমুন্নত।

 


 



بِسْم اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْم

وَرَفَعْنَا لَكَ ذِكْرَكَ-] [

“এবং আমি আপনার জন্য আপনার ‘যিক্র’ (স্মরণ)কে সমুন্নত করেছি।”


সম্মানিত পাঠক, একটি সাধারণ নিয়ম হচ্ছে, ওস্তাদের যিক্র (স্মরণ) কে শাগরেদ, মুর্শিদের যিক্র (স্মরণ) কে তাঁর সত্যিকার মুরীদ এবং দানশীল ব্যক্তির যিক্র (স্মরণ) কে তার দুয়ারের ভিখারী ও সাহায্যপ্রার্থী উন্নত করে, কিন্তু মাহবূব-ই আকরম সাল্লাল্লাহু তা‘আলা আলায়হি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওই মহান ও মহত্বের অধিকারী সত্ত্বা, যাঁর ‘যিক্র শরীফ’ কে স্বয়ং খোদা তা‘আলা সমুন্নত করেছেন।


 র্ফশ ও আরশে হুযূর ’র যিকর

ক্বোরআন ও হাদীস অধ্যয়ন করার মাধ্যমে এ হাক্বীক্বত স্পষ্ট হয় যে, আল্লাহ্ তা‘আলা রসূল-ই আকরম সাল্লাল্লাহু তা‘আলা আলায়হি ওয়া আলিহি ওয়াসাল্লাম-এর ‘যিক্র শরীফ’র চর্চা এত বেশি করেছেন যে, ফরশ-ই যমীন থেকে সুউচ্চ আরশ পর্যন্ত প্রত্যেক বস্তুকে তাঁর মহত্ব ও মর্যাদা সম্পর্কে অবগত করে দিয়েছেন। আ’লা হযরত ইমাম আহমদ রেযা খান রাহমাতুল্লাহি তা‘আলা আলায়হি কতই সুন্দর বলেছেন-

عرش پہ تازہ چھیڑ چھاڑ فرش پہ طرفہ دھوم دھام

کان جدھر لگائیے تیری ہی داستاں ہے

“আরশের উপর তাজা তাজা আলোচনা, ফরশ (যমীন) এর উপর আজ উৎসব! যে দিকেই কান লাগাবেন, সেদিকে শুধু হে আল্লাহর রসূল“ আপনারই গুণগান শোনা যাচ্ছে!”


 সালাত ও সালাম-এর হাদিয়া

আসমানসমূহে তাঁর চর্চা এতবেশি হয়েছে যে, সকল আসমানের ফিরিশতা আল্লাহ্ তা‘আলার হুকুমে সারাক্ষণ তাঁর দরবারে দুরূদ ও সালামের নাযরানা পেশ করে হচ্ছে। ক্বোরআন মাজীদের পারা-২২, সূরা আহযাব-এ এসেছে,

إِنَّ اللّٰهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّوْنَ عَلَى النَّبِيِّ-] [

“নিশ্চয় আল্লাহ্ তা‘আলা এবং তাঁর ফিরিশতাগণ দুরূদ প্রেরণ করেন এ অদৃশ্যের সংবাদদাতা নবীর প্রতি।”


 বিশ্বকুলের প্রতিটি অণুকণা তাঁর সম্পর্কে অবগত

যমীনের উপর তাঁর ‘যিক্র শরীফ’-এর চর্চা হওয়ার একটি অর্থ এও রয়েছে যে, অবাধ্য জিন ও অবাধ্য মানবকুল ব্যতীত বিশ্বকুলের প্রতিটি অণু-পরমাণু তাঁর নবী ও রসূল হওয়ার ব্যাপারে দৃঢ়বিশ্বাস রাখে। প্রত্যেককেই আল্লাহ্ তা‘আলা তাঁর মহত্ব ও মর্যাদার ‘ইল্ম’ (জ্ঞান) দান করেছেন। যেমন- হাদীস শরীফে রয়েছে,

مَا بَيْنَ السَّمَاءِ وَالْأَرْضِ شَئْ ٌإلَّا يَعْلَمُ أَنِّي رَسُولُ اللّٰه إلَّا عَاصِيَ الْجِنِّ وَالْإِنْسِ-] [

“কাফির জিন ও কাফির মানবকুল ব্যতীত আসমান ও যমীনের মধ্যবর্তীতে যা কিছু রয়েছে, তারা আমার রসূল হওয়া সম্পর্কে অবগত।”


 ‘আদ্ববা- (عضبَاء) উষ্ট্রীর আশ্চর্যজনক ঘটনা

রসূল-ই আকরম সাল্লাল্লাহু তা‘আলা আলায়হি ওয়া আলিহি ওয়াসাল্লাম-এর একটি উষ্ট্রী ছিল, যার নাম ছিল ‘আদ্ববা- (عضبَاء)। যখন এ উষ্ট্রী বন-জঙ্গলে বিচরণ করত, তখন জঙ্গলের ঘাস নিজ থেকেই সেটার নিকটবর্তী হয়ে যেত, যাতে সেটা কোন কষ্ট ছাড়াই তা খেতে পারে। আর জঙ্গলে সমস্ত হিং¯্রপ্রাণী সেটার জন্য রাস্তা ছেড়ে দিয়ে দূরে সরে যেত, যাতে এটি কোন প্রকারের শঙ্কা অনুভব না করে। আর সেগুলো প্রাঞ্জলভাষায় বলতে থাকত-إِنَّكِ لمُحَمَّدٍ “হে ‘আদ্ববা-! আমরা তোমার আদব ও সম্মান এ কারণেই করছি যে, তুমি হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু তা‘আলা আলায়হি ওয়া আলিহি ওয়াসাল্লাম-এর বাহন।”[ ] সুতরাং জানা গেল যে, আল্লাহ্ তা‘আলা রসূল-ই আকরম সাল্লাল্লাহু তা‘আলা আলায়হি ওয়া আলিহি ওয়াসাল্লাম-এর ‘যিক্র শরীফ’র এত বেশি চর্চা করেছেন যে, বন-জঙ্গলে বসবাসকারী হিং¯্রজন্তু এবং যমীনে উৎপন্ন হওয়া ঘাসকে পর্যন্ত হুযূরের এবং হুযূর সাল্লাল্লাহু তা‘আলা আলায়হি ওয়া আলিহি ওয়াসাল্লাম-এর উষ্ট্রীর ‘ইল্ম’ (জ্ঞান) দান করেছেন। আ’লা হযরত রাহমাতুল্লাহি তা‘আলা আলায়হি সুন্দর বলেছেন-

چاند شق ہو پیڑ بولیں جانور سجدہ کریں

بارک اللہ مرجع عالم یہی سرکار ہے۔


“টুকরো হয় চাঁদ, গাছ কথা কয়, পশু সাজ্দায় পতিত হয়,

সুবহানাল্লাহ্! সৃষ্টির কেন্দ্র এই আসনেই সমাসীন।।”[ ] এ কারণে যখন তিনি নুবূয়তের ঘোষণা দিয়েছিলেন এবং তাওহীদ ও রিসালতের উপর ঈমান আনার হুকুম দিয়েছিলেন, তখন পাথরের ভেতর থেকেও-

لَا إِلٰهَ إِلَّا اللهُ مُحَمَّدٌ رَّسُوْلُ اللهِ

-এর আওয়াজ এসেছিল। কবির ভাষায়-

؎ جس وقت گواہی کی ہوئی ان کو ضرورت

بت بول اُٹھے پڑھنے لگے کلمہ شجر بھی۔


“যে সময় তাদের সাক্ষ্যের প্রয়োজন হয়েছিল, মূর্তি বলে উঠেছিল, বৃক্ষ কলেমা পড়তে লাগল।”


 স্থানে স্থানে হুযূর ’র নাম ক্বুদরতের কলম লিখে দিয়েছে

যদিওবা হুযূর করীম সাল্লাল্লাহু তা‘আলা আলায়হি ওয়াসাল্লাম-এর ‘যিক্র শরীফ’ কে বেশ কয়েকভাবে সমুন্নত করা হয়েছে, কিন্তু এখন আমরা শুধু এটি বর্ণনা করবো যে, ক্বুদরতের কলম যমীন ও আসমানের মধ্যে স্থানে স্থানে তাঁর বরকতময় নাম লিখে দিয়ে জগতের অনু-পরমাণুকে তাঁর সুমহান সত্ত্বা সম্পর্কে অবহিত করেছেন এবং তাদেরকে তাঁর নামের নূররাশি দ্বারা আলোকিত ও ফয়যপ্রাপ্ত করেছেন।


 আরশ-ই আ’যমের উপর হুযূর ’র নাম মুবারক

সায়্যিদুল মুফাস্সিরীন হযরত আবদুল্লাহ্ ইবনে আব্বাস রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহুমা রেওয়ায়াত করেন,

আল্লাহ্ তা‘আলা হযরত ঈসা আলায়হিস সালামকে ইরশাদ করেন:

يَا عِيْسٰى آمِنْ بِمُحَمَّدٍ وَمُرْ مَنْ أَدْرَكَهُ مِنْ أُمَّتِكَ أَنْ يُؤْمِنُوْا بِهِ فَلَوْلَا مُحَمَّدٌ مَا خَلَقْتُ آدَمَ، وَلَوْلَا مُحَمَّدٌ مَا خَلَقْتُ الْجنَّةَ وَالنَّارَ، وَلَقَدْ خَلَقْتُ الْعَرْشَ عَلَى الْمَاءِ فَاضْطَرَبَ فَكَتَبْتُ عَلَيْهِ لَا إِلٰهَ إِلَّا اللهُ مُحَمَّدٌ رَّسُوْلُ اللهِ فَسَكَنَ-] [

“হে ঈসা! (আলায়হিস সালাম) আমার মাহবূব মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু তা‘আলা আলায়হি ওয়া আলিহি ওয়াসাল্লাম-এর উপর নিজে ঈমান আনো এবং আপন উম্মতকে নির্দেশ দাও যে, যারা তাঁর রহমতপূর্ণ সময় পাবে, তাঁর উপর যেন ঈমান আনে। কেননা যদি মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু তা‘আলা আলায়হি ওয়া আলিহি ওয়াসাল্লাম না হতেন, তবে আমি না আদম আলায়হিস সালামকে সৃষ্টি করতাম (না তাঁর বংশধরদের) এবং না জান্নাত ও দোযখকে। (তাঁর মহত্বপূর্ণ শান এ যে,) যখন আমি পানির উপর আরশ বানিয়েছি, তখন আরশ কেঁপে উঠেছিল। অতঃপর আমি তার উপর লিখে দিলাম-

لَا إِلٰهَ إِلَّا اللهُ مُحَمَّدٌ رَّسُوْلُ اللهِ

(আমার এবং আমার মাহবূবের নামের বরকতে) আরশের অস্থিরতা দূর হয়ে গেল এবং সেটা প্রশান্ত ও স্থির হয়ে গেল।”


 অন্তরের অস্থিরতার একমাত্র চিকিৎসা

সপ্ত আসমান ও সপ্ত যমীন আরশ-ই মু‘আল্লার ঘেরাওয়ে রয়েছে। যমীন ও আসমান-এর মধ্যে সৃষ্টি হওয়া সবকিছুকে আরশ-ই মু‘আল্লা বেষ্টন করে রেখেছে। এতে অন্তর্ভূক্ত আছে ফিরিশতা, মানবকুল, জিনজাতি, প্রাণীকুল, জড়পদার্থসমূহ, উদ্ভিদরাজি, একক বস্তু এবং যৌগিক বিষয়াদিও। চার উপাদানও রয়েছে এবং সেগুলো থেকে বিন্যাসপ্রাপ্ত ও গঠনপ্রাপ্ত বস্তুসমূহও। যখন আরশ-ই মু‘আল্লা (যা এসব বস্তুকে বেষ্টন করে রেখেছে)-এর অস্থিরতা ও কাঁপুনি হুযূর করীম সাল্লাল্লাহু তা‘আলা আলায়হি ওয়াসাল্লাম-এর বরকতময় নাম ছাড়া দূর হয় না, তাহলে যেসব বস্তু সর্বদা আরশের বেষ্টনে বিদ্যমান, সেগুলোর অস্থিরতা তাঁর নাম মুবারক ব্যতীত কীভাবে যেতে পারে?

সুতরাং প্রত্যেক অস্থির ও নিরুপায় মানুষের উচিত, সে রসূল-ই পাক সাল্লাল্লাহু তা‘আলা আলায়হি ওয়াসাল্লাম-এর নাম মুবারকের বেশি বেশি ওযীফা পড়বে এবং তাঁর পুত-পবিত্র শরী‘আতের অনুসরণ এবং পবিত্র সুন্নাতের পরিপূর্ণ আনুগত্য ও প্রতিপালন করবে, যাতে অস্থিরতার অসুখ এবং অসহিষ্ণুতার দুঃখ থেকে পরিত্রাণ পেয়ে প্রশান্তি ও স্থিরতা হাসিল করবে। এ রোগের চিকিৎসা এটি ছাড়া হতে পারে না। কেননা-

نام ہی نام ہَے جو کچھ ہے حقیقت کے سِوا

راستہ کوئی نہیں ان کی شریعت کے سِوا

فرض و واجب کے مراتب کا یہاں ہوش کہاں

مذہب عشق میں بولی نہیں سنت کے سِوا

شامیانہ نہیں خورشید قیامت کے لئے

کالی کملی کے سوا چادرِ عترت کے سِوا


১) হাক্বীক্বত ব্যতীত যা কিছু আছে, তা’তো নামই নাম। তাঁর শরীয়ত ব্যতীত কোন রাস্তা নেই।

২) ফরয-ওয়াজিবের মর্যাদাদির এখানে হুঁশই কোথায়?, ইশ্ক্বের মাযহাবে সুন্নাত অনুসারে কাজ করা ছাড়া কথা-ই নেই।

৩) ক্বিয়ামতের সূর্যের জন্য শামিয়ানা নেই, রসূলে আকরামের কালো রংয়ের চাদরই হলো আহলে বায়তের চাদর।


 লাওহ-ই মাহফূয-এর উপর সর্বপ্রথম আল্লাহ্ জাল্লাজালালুহু ও রসূল ’র নাম লিখা হয়েছে


আল্লাহ্ তা‘আলা যখন কলমকে সৃষ্টি করলেন, তখন সেটাকে হুকুম দিলেন: اُكْتُبْ )লিখ(। সেটা আরয করলো: مَاذَا اَكْتُبُ (কী লিখব?) ইরশাদ করলেন:

اُكْتُبِ الْقَدْرَ مَاكَان وَ مَا هُوَ كَائِنٌ إِلَى الْاَبَدِ-

“প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত যা কিছু হয়েছে এবং যা কিছু হবে, সেসব কিছু লিখে দাও।”[ ] তখন কলম নির্দেশ মোতাবেক সবকিছু লিখে দিয়েছে এবং সর্বপ্রথম নি¤েœাক্ত শব্দাবলি লিখেছে-

بِسْم اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْم، إِنِّيْ أَنَا اللهُ لَا إِلٰهَ إِلَّا أَنَا مُحَمَّدٌ رَسُوْلِيْ-] [

“আল্লাহ্র নামে আরম্ভ, যিনি পরম দয়ালু, করুণাময়। আমি আল্লাহ্, আমি ছাড়া কোন মা’বূদ নেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তা‘আলা আলায়হি ওয়াসাল্লাম আমার রসূল।”


 مَاكَان (যা কিছু হয়েছে) এবং وَمَا يكُوْن (যা কিছু হবে)-এর ইলম

এটা দ্বারা বুঝা গেল যে, আল্লাহ্ তা‘আলা, যিনি “كُنْ” বলে এক মুহুর্তে যা ইচ্ছা, সৃষ্টি করতে পারেন, তিনি শুধু “ اُكْتُبْ )লিখ(” বলে কলমকে সমস্ত مَاكَان (যা কিছু হয়েছে) এবং وَمَا يكُوْن (যা কিছু হবে)-এর ইলম দান করেছেন; সুতরাং সেটা তা লিখে ফেলেছে।

এও বুঝা গেল যে, রসূল-ই আকরম সাল্লাল্লাহু তা‘আলা আলায়হি ওয়া আলিহি ওয়াসাল্লাম-এর ব্যাপারে এ আক্বীদা রাখা যে, তিনি আল্লাহ্ তা‘আলার অনুগ্রহে- مَاكَان (যা কিছু হয়েছে) এবং وَمَا يكُوْن (যা কিছু হবে) -এর ইলম জানতেন। এটি কখনো শিরক্ নয়। কেননা যখন আল্লাহ্ তা‘আলা “ اُكْتُبْ )লিখ(” বলে কলমকে সমস্ত مَاكَان (যা কিছু হয়েছে) এবং وَمَا يكُوْن (যা কিছু হবে)-এর ইলম দান করতে পারেন এবং তাতে র্শিক আবশ্যক হয় না, তাহলে হযরত মাহবূব-ই হক্ব সাল্লাল্লাহু তা‘আলা আলায়হি ওয়া আলিহি ওয়াসাল্লাম-এর জন্য এমন ইলম মেনে নেয়ার ক্ষেত্রে কীভাবে র্শিক আবশ্যক হবে?


 কসীদাহ্-ই বুরদা শরীফের একটি শে’র

ইমাম শরফুদ্দীন বুসীরী রাহমাতুল্লাহি তা‘আলা আলায়হি’র নিকট লাওহ্ ও কলমের ইলম হুযূর নবী করীম সাল্লাল্লাহু তা‘আলা আলায়হি ওয়া আলিহি ওয়াসাল্লাম-এর ইলমের অংশ বিশেষ। শে’র দেখুন-

فَاِنَّ مِنْ جُوْدِك الدُّنْيَا و ضَرَّتَهاَ

وَمِنْ عُلُوْمِك عِلْمُ اللَّوْحِ وَ الْقَلَمِ

“ইয়া রাসূলাল্লাহ্! (সাল্লাল্লাহু আলায়কা ওয়াসাল্লাম) এ দুনিয়া এবং আখেরাত উভয় আপনারই বদান্যতার কারণে এবং লাওহ্ ও কলম-এর সমস্ত ইলম আপনারই ইলমের অংশ।”

তাহলে কোন মুশরিক বলে বেড়ানো মুফতী ইমাম বুসীরী রাহমাতুল্লাহি তা‘আলা আলায়হির উপরও শিরকের ফাত্ওয়া লাগাবে!


 হযরত আদম আলায়হিস সালাম-এর হযরত শীস আলায়হিস সালাম-এর প্রতি ওসীয়ত

হযরত আবুল বশ্র সায়্যিদুনা আদম আলায়হিস সালাম স্বীয় সাহেবযাদা হযরত সায়্যিদুনা শীস আলায়হিস সালামকে নি¤েœ উল্লেখিত ওসীয়ত করেছেন:

كُلَّمَا ذَكَرْتَ اللهَ فَاذْكُرْ إِلٰى جَنْبِهِ اسْمَ مُحَمَّدٍ فَإِنِّي رَأَيْتُ اِسْمَهُ مَكْتُوْبًا عَلٰى سَاقِ الْعَرْشِ وَأَنَا بَيْنَ الرُّوْحِ وَالطِّيْنِ ثُمَّ إِنِّي طُوِّفْتُ فَلَمْ أَرَ فِي السَّمَاءِ مَوْضِعًا إِلَّا رَأَيْتُ اسْمَ مُحَمَّدًا مَكْتُوبًا عَلَيْهِ، وَلَمْ أَرَ فِي الْجَنَّةِ قَصْراً وَلَا غُرْفَةً إِلَّا وَرَأَيْتُ اسْم مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَكْتُوْبًا عَلَيْهِ، وَلَقَد رَأَيْتُ اسْمَ مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَكْتُوْبًا عَلٰى نُحُوْرِ الْعَيْنِ، وعَلٰى قُضْبَاِن اٰجَامِ الْجَنَّةِ، وَعَلٰى وَرَقِ شَجَرَةِ طُوْبٰى، وَعَلٰى وَرَقِ سِدْرَةِ الْمُنْتَهٰى، وَعَلٰى أَطْرَافِ الْحُجُبِ، وَبَيْنَ أَعْيُنِ الْمَلَائِكَةِ، فَأَكْثِرْ ذِكْرَهُ فَإِنَّ الْمَلَائِكَةَ تُذَكِّرُهُ فِيْ كُلِّ سَاعَاتِهَا

“হে আমার পুত্র! যখন তুমি আল্লাহ্ তা‘আলার নাম ‘যিক্র’ (স্মরণ) করবে, তখন সেটার সাথেই হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু তা‘আলা আলায়হি ওয়া আলিহি ওয়াসাল্লাম-এর নামেরও ‘যিকর’ (স্মরণ) করবে। এ জন্য যে, আমি তাঁর নাম আরশ-ই মু‘আল্লার উপর, এমতাবস্থায় আমি রূহ ও মাটির মধ্যবর্তীতে ছিলাম; অতঃপর আমাকে প্রদক্ষিণ করানো হল এবং আসমানের প্রতিটি স্থানে, জান্নাতের মহলগুলো ও প্রাসাদসমূহের উপর, হুরদের বক্ষসমূহের উপর, জান্নাতের বৃক্ষরাজির শাখাগুলোর উপর, ত্বূ-বা বৃক্ষ ও সিদরাতুল মুনতাহার বৃক্ষের পত্র-পল্লবের উপর, পর্দাসমূহের কিনারাগুলোতে এবং ফিরশতাদের চোখযুগলের মধ্যবর্তী অংশের উপর লিখা দেখেছি। তাই হে আমার বৎস! তাঁর ‘যিক্র শরীফ’ অধিক পরিমাণে করবে; কেননা আল্লাহ্র ফিরিশতাকুল সদাসর্বদা তাঁর যিক্র করে থাকে।”[ ]


 মাহফিলে মীলাদ মুবারক

যেসব লোকেরা বর্তমান সময়ে মাহফিলে মীলাদ মুবারক আয়োজন করা থেকে বাধা দেয়, প্রতিবন্ধকতা সৃষ্টি করে, তাদের আবুল বশর হযরত আদম আলায়হিস সালাম-এর উপর্যুক্ত ওসীয়ত থেকে শিক্ষা নেয়া উচিত। যখন আল্লাহ্ তা‘আলার পবিত্র ফিরিশতাকুল আল্লাহ্র হুকুমে সারাক্ষণ তাঁর প্রিয় মাহবূব হযরত মুহাম্মাদুর রসূলুল্লাহ্ সাল্লাল্লাহু তা‘আলা আলায়হি ওয়া আলিহি ওয়াসাল্লাম-এর ‘যিক্র শরীফ’ করছেন এবং হযরত আদম আলায়হিস সালাম স্বীয় সাহেবযাদাকে ‘যিক্রে মোস্তফা’ সাল্লাল্লাহু তা‘আলা আলায়হি ওয়া আলিহি ওয়াসাল্লাম-এর বিশেষভাবে ওসীয়ত করেন, তাহলে ‘মাহফিলে যিকরে মোস্তফা’ সাল্লাল্লাহু তা‘আলা আলায়হি ওয়া আলিহি ওয়াসাল্লামকে না-জায়েয ও হারাম হওয়ার ফাত্ওয়া লাগানো কী পরিমাণ বোকামী, মুর্খতা, গোমরাহী ও বেয়াদবী! এমন লোক রসূল-ই আকরম সাল্লাল্লাহু তা‘আলা আলায়হি ওয়া আলিহি ওয়াসাল্লাম-এর উম্মত বলার কখনো হক্বদার নয়।

ذکر روکے فضل کاٹے نقص کا جو یا رہے

پھر کہے مردک کہ ہوں اُمّت رسُول اللہ کی

হুযূর সাল্লাল্লাহু তা‘আলা আলায়হি ওয়াসাল্লামকে স্মরণ করতে বাধা দেয়, হুযূর-ই আকরামের ফযীলতকে অস্বীকার করে। তার মধ্যে দোষ-ত্রুটি তালাশ করে- এতদ্সত্তেও এ হীন ও ইতর (নজদী) নিজেকে হুযূর-ই আকরামের উম্মত বলে পরিচয় দেয়। (তাদের লজ্জাবোধ করা চাই! কিন্তু তারা তা করে না।)- হাদাইক্বে বখশিশ


 হযরত সুলায়মান আলায়হিস সালাম-এর আংটির উপর হুযূরের পবিত্র নাম

খোদা তা‘আলা জাল্লা মাজ্দুহু’র প্রিয় নবী সায়্যিদুনা সুলায়মান আলায়হিস সালাম একদিন আল্লাহ্ তা‘আলার দরবারে আরয করলেন:

رَبِّ اغْفِرْ لِيْ وَهَبْ لِيْ مُلْكًا لَّا يَنْبَغِيْ لِأَحَدٍ مِنْ بَعْدِي إِنَّكَ أَنْتَ الْوَهَّابُ-] [

“হে আমার রব! আমাকে ক্ষমা করো আর আমাকে এমন রাজ্য দান করো, যা আমার পর তা কারো জন্য উপযোগী না হয়, নিশ্চয় তুমি মহান দাতা।” (তরজমা-ই কানযুল ঈমান)

তাঁর দো‘আ কবূল হয়ে গেল, আল্লাহ্ তা‘আলা তাঁকে আংটিতে রাখার জন্য একটি ‘নাগীনা’ (আংটির পাথর) দান করলেন। তিনি সেটাকে অংটির মধ্যে রেখে পরিধান করে নিলেন। ওই ‘নাগীনা’ (আংটির পাথর) এতবেশী বরকতপূর্ণ ছিল যে, সেটা পরিধান করতেই তিনি যুগের ‘শাহানশাহ্’ (বাদশাহ) হয়ে গেলেন। মানবকুল এবং জিনজাতিও তাঁর অনুগত হয়ে গেল। জিনেরা ছাড়াও পক্ষীকুল, হিং¯্রপ্রাণী, চতুষ্পদ জন্তু সবই তাঁর আনুগত্য করত এবং তাঁর অনুমতি ব্যতীত কোথাও যেত না। আল্লাহ্ তা‘আলার অনুগ্রহে বাতাসও তাঁর বশ্যতার অধীন হয়েছিল। তিনি যে স্থানে তাশরীফ নিয়ে যাওয়ার ইচ্ছা করতেন, পবিত্র ‘তখত’ (আসন)-এ বসে বাতাসকে হুকুম দিতেন, সেটা উঠিয়ে নিয়ে যেত তাঁর কাক্সিক্ষত গন্তব্যে। তাঁর এ দৃষ্টান্তহীন রাজত্ব যমীনের শুধু কোন বিশেষ অংশে প্রতিষ্ঠিত হয় নি, বরং সমস্ত যমীনের উপর প্রতিষ্ঠিত ছিল। ওই ‘নাগীনা’ (আংটির পাথর)-এর মধ্যে এ বরকত ও মহত্ব সায়্যিদ-ই আলম সাল্লাল্লাহু তা‘আলা আলায়হি ওয়া আলিহি ওয়াসাল্লাম-এর পবিত্র নামের বদৌলতে অর্জিত হয়েছিল।

হাদীস শরীফে রয়েছে, হযরত উবাদা ইবনে সামিত রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু বলেন:

إِنَّ فَصَّ خَاتَمِ سُلَيْمَانَ بْنِ دَاوُدَ كَانَ سَمَاوِيًا: أَيْ مِنَ السَّمَاءِ، أُلْقِيَ إِلَيْهِ فَوَضَعَهُ فِيْ خَاتَمِهِ أَيْ وَكَانَ بِهِ اِنْتِظَامُ مُلْكِهِ، وَكَانَ نَقْشُهُ أَنَا اللهُ لَا إِلٰهَ إِلَّا أَنَا مُحَمَّدٌ عَبْدِيْ وَرَسُوْلِيْ-

“হযরত সুলায়মান আলায়হিস সালামের আংটির ‘নাগীনা’ (আংটির পাথর) আসমান থেকে নাযিল হয়েছিল। তিনি সেটাকে আংটির মধ্যে রেখেছিলেন। এর মাধ্যমে তাঁর রাজ্য ব্যবস্থাপনা চলত। তাতে নি¤েœাক্ত শব্দাবলি নক্বশা করা ছিল-

أَنَا اللهُ لَا إِلٰهَ إِلَّا أَنَا مُحَمَّدٌ عَبْدِيْ وَرَسُوْلِيْ

“আমি আল্লাহ্, আমি ছাড়া কোন মা’বূদ নেই; মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু তা‘আলা আলায়হি ওয়াসাল্লাম আমার খাস বান্দা ও রসূল।”

(আলী ইবনে বোরহানুদ্দীন হালাবী, আস সীরাতুল হালাবিয়্যাহ্্, খ– ১, পৃ. ৩১৪)

সুতরাং বুঝা গেল যে, যদিওবা আমাদের নবী হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু তা‘আলা আলায়হি ওয়াসাল্লাম সকল নবীর পর পার্থিব জগতে শুভাগমন করেছেন, কিন্তু তাঁর শুভ অবির্ভাবেরও পূর্বে তাঁর নাম মুবারক দ্বারা ফায়েদা হাসিল করা হত। শুধু উম্মতই নয়, বরং সম্মানিত নবীগণ আলায়হিমুস সালামও তাঁর বরকতসমূহ দ্বারা উপকৃত হতেন। আর এ আক্বীদাহ্ও স্পষ্ট হয়ে গেল, সায়্যিদুনা সুলায়মান আলায়হিস সালাম আমাদের প্রিয়নবী হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু তা‘আলা আলায়হিস সালাম-এর প্রনিনিধি হওয়ার ভিত্তিতে শাসন পরিচালনা করেন, প্রকৃতপক্ষে ওই সময়ও সরকার-ই রিসালত সাল্লাল্লাহু তা‘আলা আলায়হি ওয়াসাল্লামকে আল্লাহ্ তা‘আলা রাজত্ব ও বাদশাহীর ‘তাজ’ (মুকুট) দান করেছিলেন।

کیوں نہ ہو تم مالک مُلک خُدا مِلک خُدا

سب تمہارا ہے خُدا ہی جب تمہارا ہو گیا

“কেনই বা হবেন না আপনি খোদায়ী রাজ্যসভা ও প্রাচুর্যের মালিক, সবকিছু আপনারই, স্বয়ং খোদা তা‘আলা যে আপনার হয়ে গেছেন।”

পরিশেষে বলা যায়, ‘যিক্রে মোস্তফা’ ওই মহান ইবাদত, যা আল্লাহ্ তা‘আলা সমস্ত সৃষ্টির মধ্যে বিস্তৃত করে দিয়েছেন। বর্তমান সময়েও অভিজ্ঞতা, ইতিহাস, খবরের কাগজ, মিডিয়ার বদৌলতে আমরা নিয়মিত জানতে ও দেখতে পারছি, বৃক্ষের পাতায় পাতায়, ফুলের পাপড়ীতে, মাছের গায়ে, ক্বোরবানীর পশুর গায়ে, গোশতের মধ্যে, আঙ্গুরের উপর, মেঘের উপর, শিশুর কাঁধের উপর, ছাগলের মাথার উপর, ব্যক্তির চোখের অভ্যন্তরে সাদা অংশের নিচে, পাথরের উপরসহ আরো বহু সংখ্যক সৃষ্টিতে দৃশ্যমান হচ্ছে, নবী পাক সাল্লাল্লাহু তা‘আলা আলায়হি ওয়াসাল্লাম-এর বরকতময় নাম ‘ مُحَمَّدٌ رَّسُوْلُ اللهِ’ (মুহাম্মদুর রসূলুল্লাহ্)। মহান রাব্বুল আলামীন আমাদেরকে বেশি পরিমাণে হুযূরের ‘যিক্র শরীফ’ পাঠ করার তাওফীক্ব দান করুন। আ-মীন।


Sunday, 17 October 2021

সৃষ্টি কূলের সর্বোচ্চ সম্মানের অধিকারী নবী করীম সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়াসাল্লাম।

 


 



## সৃষ্টিকুলে সর্বোচ্চ সম্মানের অধিকারী নবী মোস্তফা সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়াসাল্লাম।


আল্লাহ্ রাব্বুল আলামীন বিশে^ অগনিত ও অসংখ্য সৃষ্টি সৃজন করেছেন। সৃষ্টিকুলে শ্রেষ্ঠত্বের মুকুট দান করেছেন একমাত্র মানব জাতিকে। মানব জাতির মাঝে সর্বোচ্চ মর্যাদা ও শ্রেষ্ঠত্বের সম্মানে আসীন করেছেন নবী ও রাসূলদেরকে। নবী ও রাসূলগণ সহ সৃষ্টিজগতে সর্বাধিক সম্মানিত ও মর্যাদাপূর্ণ আল্লাহ তায়ালার তরফ থেকে নবীগণের নবী সমগ্র বিশে^র রহমত হযরত মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহানবী নিজেই ঘোষণা করেন- সৃষ্টির সূচনা থেকে অন্ত পর্যন্ত আমিই সর্বাধিক সম্মানিত’’। এ সম্মানে ভূষিত করেছেন মহান রব তাঁর প্রিয় হাবিবকে। যার অধিক বর্ণনা রয়েছে পবিত্র কুরআন ও হাদিসে।

চিরাচরিত নিয়মে সন্তান পিতা-মাতাকে, শিক্ষার্থী শিক্ষাগুরুকে, অনুসারী অনুসৃতকে, ছোটজন বড়জনকে, কর্মচারী কর্মকর্তাকে সম্মান ও শ্রদ্ধা করে থাকে। এর ব্যত্যয় ঘটলে ধৃষ্ঠতায় পর্যবসিত হয়ে থাকে বিজ্ঞজন সহ সকলের নিকট। এমনকি এর জন্য কঠিন শাস্তির মুখোমুখি হতে হয় অনেকাংশে। আবার এ সম্মান পরস্পর প্রদর্শিত না হলে সমাজ হয়ে পড়ে কলুষিত ও পতিত হয় ধ্বংসের দ্বারপ্রান্তে। তাই এ বিষয়টা মনে-প্রাণে সবাই মেনে নিলেও তাদের একাংশ বাদ সেধেছে প্রিয় নবীজির তাযিমের ক্ষেত্রে। দয়াল নবীর প্রতি সম্মান প্রদর্শনের কথা আসলে চেহারা বিবর্ণ হয়ে যায় ওই অংশটির। এমনকি বিদায়াত-শিরিকসহ নানান কথা বলতে থাকে তারা। আল্লাহ তাআলার প্রিয় হাবিবের শানে অশালীন মন্তব্যের পক্ষে কোন তথ্য-উপাত্ত নেই বরং তা সম্পূর্ণ কল্পনাপ্রসূত। আদতে তাদের কাছে কুরআন-সুন্নাহর কোন দলীল-প্রমাণ আছে বলে মনে করার কারণ নেই। মহানবীর প্রতি সম্মান, প্রেম-ভালোবাসার ক্ষেত্রে তারা সর্বদা উন্নাসিকতা প্রকাশ করে যা আদৌ শোভনীয় নয় এবং সুস্থ বিবেক ও ইসলামি দর্শনের সরাসরি পরিপন্থী।

প্রিয় পাঠক! মনে রাখা দরকার- ঈমানের পরে দ্বিতীয় যেই কাজটি অপরিহার্য তা হচ্ছে দয়াল নবীর প্রতি অগাধ সম্মান ও শ্রদ্ধা প্রকাশ করা। কথাটা দুনিয়ার কারো না স্বয়ং মহান রবের বাণী ও নির্দেশনা। যেমন ইরশাদ হচ্ছে, “যাতে তোমরা আল্লাহ ও তাঁর রাসুলের ওপর ঈমান আন এবং রাসূলের মহত্ব বর্ণনা ও (তাঁর প্রতি) সম্মান ও অগাধ শ্রদ্ধা প্রদর্শন করো এবং সকাল-সন্ধ্যা আল্লাহর মহিমা প্রকাশ করো”। (সূরা ফাতাহ)। অর্থাৎ, আল্লাহ ও তাঁর রাসুলের ওপর ঈমান এনে মুসলমান হয়ে অন্যান্য আমলের পূর্বে দ্বিতীয় যেটা অনিবার্য, তা হচ্ছে তাঁর রাসূলের প্রতি সীমাহীন সম্মান-মর্যাদা প্রদর্শন। উদ্ধৃত আয়াতে সম্মানের বিধানটা নবীর সাথে সম্পৃক্ত আল্লাহর সাথে নয়, এটাই অধিকাংশ তাফসীরকারকদের অভিমত। মহানবীর প্রতি সর্বোচ্চ সম্মান প্রকাশের শিক্ষা মহান রব পবিত্র কুরআনের মাধ্যমে উম্মতকে দিয়েছেন। তাইতো কুরআনের এই শিক্ষা উম্মতের শ্রেষ্ঠ মানুষ সাহাবায়ে কেরাম বাস্তবে প্রতিপালন করে অন্যান্যদের জন্য রেখে গেছেন উত্তম আদর্শরূপে।

আগেও বলেছি ছোট বড়জনকে, সন্তান মাতা-পিতাকে এবং একে অন্যকে সম্মান করার প্রথা আবহমান কাল থেকে সমাজে প্রচলিত এবং তা শরিয়তের নির্দেশও বটে। তাই স্বর্ণযুগের আলোকিত শ্রেষ্ঠ মুসলমান সাহাবায়ে কেরাম দয়াল নবীর প্রতি সীমাহীন সম্মান প্রদর্শন করেছেন যা সহীহ হাদিস দ্বারা প্রতিভাত। হাদিস শাস্ত্রের পাকা জহুরি ইমাম বুখারি রহমাতুল্লাহি আলায়হি প্রাসংগিক হাদিসটি স্ববিস্তার আলোকপাত করলেও আমি বিস্তার আলোচনায় না গিয়ে সংক্ষিপ্তরূপে তুলে ধরব সম্মানিত পাঠক সমাজের জন্যে, ফলে নবী বিদ্বেষীদের জোচ্চুরি ও উপাখ্যান উম্মোচিত হবে মেঘহীন সূর্যের আলোর মতো।

হাদিস স¤্রাট ইমাম বুখারি রহমাতুল্লাহি আলায়হি কিতাবুশ শুরুথ এর যুদ্ধ ও সমঝোতা পরিচ্ছেদে মনোজ্ঞ হাদিসটির বর্ণনায় উল্লেখ করেন- ষষ্ট হিজরিতে কাফিরদের কর্তৃক প্রায় দেড় হাজার সাহাবী সহ প্রিয় নবীজি হুদায়বিয়া নামক জায়গায় বাধার সম্মুখীন হলে মুসলমানদের শক্তি-সামর্থ যাচাই কল্পে কাফিরদের তরফ থেকে প্রতিনিধি হয়ে দক্ষ ও বিচক্ষণ ব্যক্তি উরওয়া বিন মাসউদ ছাকাফী (যিনি পরে সাহাবী হয়েছেন) ছদ্মবেশে সাহাবীদের মাঝে এসে পড়েন। সংগোপনে তিনি সবকিছু গভীর পর্যবেক্ষণ করে পবিত্র মক্কায় গিয়ে কাফিরদের নিকট পেশকৃত প্রতিবেদনের ফলে তাদের আশা ও ইচ্ছা তিরোহিত এবং যুদ্ধের মনোভাবে ভাটা পড়ে যায়।

উরওয়া বিন মাসউদ-এর চিত্তাকর্ষক বক্তব্যটি ছিল এমন- আমি আল্লাহ তায়ালার শপথ করে বলছি যে, নবী-আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন স্বীয় শ্লেষ্মা মোবারক নির্গত করেন তখন সাহাবীদের মাঝে কেউ না কেউ তা হাতে নিয়ে আপন চেহারা ও শরীরে মালিশ করতে থাকেন। নবী সাল্লøাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন কিছুর নির্দেশ করেন, তড়িৎ তা পালনে তাঁরা লেগে পড়েন। তিনি যখন অযু করেন অযুর ব্যবহৃত পানি পাবার জন্য তাঁরা পরস্পর প্রতিযোগিতায় অবতীর্ণ হয়ে থাকেন। যখন তিনি আলাপ করেন তখন তাঁরা স্বীয় স্বরকে নবীজির সম্মুখে নিচু করেন। অগাধ সম্মানের ফলে তাঁর দিকে তীক্ষ্ম দৃষ্টিতে তাকায় না। উরওয়া বিন মাসউদ রাদ্বিয়াল্লাহু আনহু আরও বলেন- আমি মহান রবের কসম করে বলছি, হে আমার সম্প্রদায়! মহামান্য রাজা-বাদশার দরবারে প্রতিনিধিরূপে আমি গমন করেছি। এমনকি কায়সার, কিসরা ও নাজাশীর দরবারেও আমার উপস্থিতি হয়েছে, কিন্তু আল্লাহর শপথ এমন কোন সম্রাট বা অধিপতিকে দেখি নি, যার রাজ কর্মকর্তা কিংবা সভাষদগণ তাকে এমন সম্মান ও শ্রদ্ধা করে থাকেন, যেমন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথী তথা সাহাবীগণ তাঁর প্রতি নিবেদন করে থাকেন।

প্রিয় পাঠক! উদ্ধৃত হাদিসে দেখা যায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি সম্মানিত সাহাবীগণের ভক্তি-শ্রদ্ধার পরাকাষ্ঠা, যা মুসলিম সমাজের জন্যে শিক্ষনীয় কিয়ামত দিবস পর্যন্ত। একে অপরকে সম্মান করার কারণে অনেক কিছু মেনে নেওয়া যায়, যা বাস্তবে পরিলক্ষিত, আর এটাই ভক্তি-শ্রদ্ধার প্রতীক। কিন্তু শ্লেষ্মা যদি অন্যের জামাতেও পতিত হয় অনিচ্ছাকৃতভাবে, সর্বোচ্চ ভালবাসা ও সম্মান হৃদয়ে ধারন করার পরও এটা কেউ মেনে নেওয়ার জন্য প্রস্তুত থাকে না। তা কেউ হজম করবে এমন কাউকে এ পৃথিবীতে খুঁজে পাওয়া যাবেনা। বলাবাহুল্য প্রিয় নবীজির শ্লেষ্মা মোবারক সাহাবায়ে কেরাম নিজেরাই উৎসাহী হয়ে প্রচন্ড আগ্রহ নিয়ে সাদরে আপন শরীর ও চেহারায় মালিশ করেছেন। এর নজির পৃথিবীর ইতিহাসে নেই। নবীজি নির্দেশ করেছেন বিধায় তা তাঁরা পালন করেছেন, এমন কথা হাদিসে নেই। বরং হাদিসে রয়েছে নিজ ইচ্ছায় তাঁরা তা করেছেন। এ অদ্ভুত ও বিষ্ময়কর প্রেম-ভালবাসা ও শ্রদ্ধাই হচ্ছে ঈমানের মূল।

আজকে মুসলিম সমাজের বিদ্যমান আবহ দেখে হৃদয়-মন হতাশ হয়ে যায়। যে নবীরপ্রেম ও তাযিম ঈমানের ভবিতব্য বিষয়, এটাকে বিদয়াত বলে প্রতিনিয়ত সরলপ্রাণ মুসলমানকে বিভ্রান্তির ফাঁদে ফেলে ঈমান হননের কাজে লিপ্ত কিছু লোক। স্বসম্মানে দাঁড়িয়ে দয়াল নবীজিকে সালাম দিলে বিদায়াতসহ বিভিন্ন রকমের অর্বাচীন ও উদ্ভট মন্তব্য করতে দ্বিধাবোধ করেনা। তাদের হাতে এ বিষয়ে কুরআন-সুন্নাহ সমর্থিত কোন তথ্য-উপাত্ত না থাকার পরও দুঃসাহস দেখায় সত্য পথ থেকে প্রেমিক ঈমানদারকে দূরে রাখার নিমিত্তে। অনেকেই ঋজুতায় তাদের প্রতারণায় পা দিয়ে সত্য থেকে ছিটকে পড়ছে এবং পড়ছে, যা খুবই দুঃখজনক।

গুনাহগার উম্মতের তরফ থেকে নবীজির প্রতি একটু-আধটু সম্মান যদি বিদায়াত কিংবা শিরিক হয়ে থাকে, তাহলে সাহাবায়ে কেরাম যাঁরা অগাধ ও সীমাহীন ভক্তি-শ্রদ্ধা নবিজির প্রতি প্রত্যেক মুহুর্তে নিবেদন করতেন তাঁদের বেলায় ওদের ফাতওয়ার কী হবে একবার ঠান্ডা মাথায় চিন্তা করা প্রয়োজন। আসলে তা বিদয়াত-শিরিক নয় বরং নিঃসন্দেহে এটাই ঈমান, যা সাহাবায়ে কেরামের আমল থেকে দ্বীপ্তিমান। তাইতো নবিজী ইরশাদ করেছেন, আমি ও আমার সাহাবায়ে কেরাম যেই আক্বিদা-বিশ্বাস ও আদর্শের ওপর প্রতিষ্ঠিত এবং যারা এটার অধিকারী তারাই একমাত্র-নাজাতপ্রাপ্ত দল তথা জান্নাতী আর অন্যান্যরা জাহান্নামের পথিক।

হযরত সিদ্দিক্বে আকবর রাদ্বিয়াল্লাহু আনহুসহ অন্যান্য সাহাবীগণ নামাযেও দয়াল নবীজিকে সম্মান প্রকাশ করেছেন, যার বর্ণনা সহীহ বুখারি সহ অন্যান্য হাদিস গ্রন্থে উল্লেখ রয়েছে। ইমাম মালেক, ইমাম জাফর সাদেক ও ইমাম মোহাম্মদ বিন মুনকাদির সহ অসংখ্য আইম্মায়ে কেরাম কেবল নবীজির পবিত্র সত্তার প্রতি অগাধ সম্মান প্রকাশ করতেন না, এমনকি হাদিস বলার সময় নবীজির হাদিসের প্রতি এতো বেশি ভক্তি-শ্রদ্ধা নিবেদন করতেন, যার ফলে ওই সময় কারও চেহারার রং পরিবর্তন হতো, কেউ কেউ বসা থেকে শুয়ে পড়তেন, কারও অবস্থা এমন হতো যে মুখ গহ্বর পর্যন্ত শুকিয়ে যেত নবীর তাজিমে। যাদের মাধমে আজকে আমরা দ্বীন পেয়েছি তাঁরা কি কুরআন-সুন্নাহ সঠিকভাবে না বুঝে এমন কাজ করতেন? নিশ্চয়ই না। আর যারা বিরুদ্ধবাদী তারা কুরআন-সুন্নাহ সঠিকভাবে না বুঝেই শরিয়তকে বিকৃত করে দ্বীনকে বুঝতে এবং বুঝবার ব্যর্থ চেষ্টা করে। ফলে মুসলিম সমাজে নানা অশান্তি বিরাজ করছে। তা থেকে উত্তরণ না ঘটলে ভয়াবহ অবস্থার দিকে যাবে। এতে কোন সন্দেহ নেই।


Monday, 4 October 2021

আলা হযরতের জীবনী (৩য় খন্ড)


মাত্র ৩০দিনে হাফেজে কুরআন



আল্লাহ তাআলার রহমত তাঁর উপর বর্ষিত হোক, আর তাঁর সদকায় আমাদের বিনা হিসাবে মাগফিরাত হোক।


ﺍٰﻣِﻴﻦ ﺑِﺠﺎ ﻩِ ﺍﻟﻨَّﺒِﻰِّ ﺍﻟْﺎَﻣﻴﻦ ﺻَﻠَّﯽ ﺍﻟﻠﮧُ ﺗَﻌَﺎﻟٰﯽ ﻋَﻠَﯿْﮧِ ﻭَﺍٰﻟِﮧٖ ﻭَﺳَﻠَّﻢ


“কিছ্ তরেহ ইত্নে ইলম কে দরয়া বাহা দিয়ে


উলামায়ে হক্ব কি আকল তো হায়রান হে আজ ভি।”


ﺻَﻠُّﻮﺍ ﻋَﻠَﻰ ﺍﻟﺤَﺒِﻴﺐ ! ﺻَﻠَّﻰ ﺍﻟﻠﻪُ ﺗَﻌَﺎﻟَﻰ ﻋَﻠﻰ ﻣُﺤَﻤَّﺪ


হযরত সায়্যিদ আইয়ুব আলী সাহিব ﺭﺣﻤﺔ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ বর্ণনা করেন: “একদিন আ’লা হযরত ﺭﺣﻤﺔ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ


বলেন: “আমার সম্পর্কে কিছু অনবহিত লোক আমার নামের আগে হাফেজ লিখে থাকেন, অথচ আমি পবিত্র কুরআনের হাফেজ নই।” সায়্যিদ আইয়ুব আলী সাহেব ﺭﺣﻤﺔ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ আরও বর্ণনা করেন, “যেদিন আ’লা হযরত ﺭﺣﻤﺔ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ এ কথা বলেছেন, সেদিন থেকে তিনি পবিত্র কুরআন শরীফ মুখস্থ করা শুরু করে দেন এবং ইশার নামাযের জন্য অযু করার পর থেকে জামাআত শুরু হওয়ার আগ পর্যন্ত তিনি কুরআন শরীফ মুখস্থ করার জন্য সময় নির্ধারণ করে নেন। এভাবে তিনি দৈনিক এক পারা করে মাত্র ত্রিশ দিনে ত্রিশ পারা কুরআন শরীফ হিফজ করা শেষ করেন। এক জায়গায় তিনি


ﺭﺣﻤﺔ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ

 বলেন যে, আমি কুরআন শরীফ ধারাবাহিক প্রচেষ্টার মাধ্যমে মুখস্থ করি আর তা এজন্য যে, ঐসব আল্লাহর বান্দার কথা (যারা আমার নামের আগে হাফেজ লিখে দেয়) যেন ভূল প্রমাণিত না হয়। (হায়াতে আ’লা হযরত, ১ম খন্ড, ২০৮ পৃষ্ঠা, মাকতাবাতুল মদীনা, বাবুল মদীনা, করাচী)



আল্লাহ তাআলার রহমত তাঁর উপর বর্ষিত হোক, আর তাঁর সদকায় আমাদের বিনা হিসাবে মাগফিরাত হোক।


ﺍٰﻣِﻴﻦ ﺑِﺠﺎ ﻩِ ﺍﻟﻨَّﺒِﻰِّ ﺍﻟْﺎَﻣﻴﻦ ﺻَﻠَّﯽ ﺍﻟﻠﮧُ ﺗَﻌَﺎﻟٰﯽ ﻋَﻠَﯿْﮧِ ﻭَﺍٰﻟِﮧٖ ﻭَﺳَﻠَّﻢ


ﺻَﻠُّﻮﺍ ﻋَﻠَﻰ ﺍﻟﺤَﺒِﻴﺐ ! ﺻَﻠَّﻰ ﺍﻟﻠﻪُ ﺗَﻌَﺎﻟَﻰ ﻋَﻠﻰ ﻣُﺤَﻤَّﺪ



নবীপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত আ'লা হযরত



আমার আক্বা আ’লা হযরত ﺭﺣﻤﺔ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ এর আপাদমস্তক রাসূল প্রেমের বাস্তব নমুনা ছিল। রাসূল (ﷺ) এর প্রশংসায় লিখিত তাঁর বিখ্যাত কাব্য গ্রন্থ “হাদায়েকে বখশিশ শরীফ” প্রিয় নবী, হুযুর করীম (ﷺ) এর প্রতি তাঁর অগাধ ভালবাসার সাক্ষ্য বহন করে। তাঁর ﺭﺣﻤﺔ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ কলমের নিব নয় বরং অন্তরের অন্তঃস্থল থেকে নির্গত উক্ত কাব্য গ্রন্থের প্রতিটি চরণ আক্বা (ﷺ) এর প্রতি তাঁর নজিরবিহীন ভালবাসার প্রমাণ দেয়। তিনি ﺭﺣﻤﺔ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ কখনও দুনিয়ার রাজা বাদশাহ, আমীর ওমরাহ ও সম্রাটের সম্মানে বা প্রশংসায় কোন কবিতা রচনা করেন নি। কেননা তিনি রাসূল (ﷺ) এর আনুগত্য ও দাসত্বকে মনে প্রাণে কবুল করে নিয়েছিলেন। এতে উচ্চ পর্যায়ে পৌছেছিলেন। তিনি তাঁর এক কবিতায় রাসূল (ﷺ) এর প্রতি তাঁর আনুগত্য ও দাসত্বকে এভাবে বর্ণনা করেছে



▪ উনহে জানা উনহে মানা ন রাখা গাইর ছে 


লিল্লাহিল হামদ মে দুনিয়া ছে মুসলমান গেয়া


একদা “নানপারা” (জিলা বেহরাইচ, ইউপি, হিন্দ



প্রশাসনের নবাবের প্রশংসা ও গুন কীর্তনে তৎকালীন কবি সাহিত্যিকগণ অনেক কবিতা রচনা করে। কিছু লোক এসে আ’লা হযরত ﺭﺣﻤﺔ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ কেও নবাবের প্রশংসায় কোন কবিতা লিখার জন্য আবেদন জানায় যে, হযরত! আপনিও নবাব সাহেবের প্রশংসায় কোন কবিতা লিখে দিন। তিনি ﺭﺣﻤﺔ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ তাদের এ আবেদনের জবাবে একটি না’ত শরীফ লিখেন, যার প্রথম চরণ (মাত্লা*) নিম্ন



ওহ কামালে হুসনে হুযুর হে কে গুমানে নকছে জাহা নে


য়েহী ফুল খার ছে দূর হে য়েহী শামআ হে কে ধোঁয়া নে



কঠিন শব্দাবলীর অর্থ: কামাল= পরিপূর্ণ হওয়া, নকছ= অপূর্ণতা, ত্রুটি, খার= কা


কালামে রেযার ব্যাখ্যা: আমার আক্বা ﺻَﻠَّﯽ ﺍﻟﻠّٰﮧُ ﺗَﻌَﺎﻟٰﯽ ﻋَﻠَﯿْﮧِ ﻭَﺍٰﻟِﮧٖ ﻭَﺳَﻠَّﻢ এর সৌন্দর্য পরিপূর্ণতার স্তর পর্যন্ত পৌছেছে। অর্থাৎ প্রত্যেক দিক থেকে পরিপূর্ণ ও স্বয়ংসম্পূর্ণ। এতে কোন ত্রুটি হওয়া তো দূরের কথা, ত্রুটির কল্পনাও করা যায় না। প্রত্যেক ফুলের ডালে কাটা থাকে কিন্তু আমেনার বাগানের এটি একটিই সুবাসিত ফুল হুযুর ﺻَﻠَّﯽ ﺍﻟﻠّٰﮧُ ﺗَﻌَﺎﻟٰﯽ ﻋَﻠَﯿْﮧِ ﻭَﺍٰﻟِﮧٖ ﻭَﺳَﻠَّﻢ এমন যে, যেটা কাঁটা থেকে পবিত্র। প্রত্যেক মোমবাতি এটা ত্রুটি যে, সেটা ধোয়া বের করে তবে তিনি বাজমে রিসালাতের এমন আলোকিত প্রদীপ যে, ধোঁয়া সমূহ অর্থাৎ প্রত্যেক প্রকারের দোষত্রুটি থেকে পবিত্র


----------------


*গজল বা কসিদার শুরুর শের যাতে উভয় মিসরার/পংক্তির মধ্যে মিল রয়েছে, তাকে মাত্লা বলা হ


------------------------


অতঃপর কবিতার শেষ চরণে (মাক্তায়*) তিনি অতি সূক্ষ্মভাবে “নানপারা” প্রশাসনের নবাবের সমালোচনা করেন। চরণটি নিম্নরূ



▪ করো মদহে আহলে দুওয়াল রেযা পড়ে ইস বালা মে মেরী বা


মে গদা হো আপনে করীম কা মেরা দ্বীন পারায়ে না নেহী



কঠিন শব্দাবলীর অর্থ: মদ্হা= প্রশংসা, দুওয়াল= সম্পদ জমা করা, পারায়ে না= রুটির টু


কালামে রেযার ব্যাখ্যা: তিনি এ চরণে বুঝাতে চেয়েছেন, আমি রাজা বাদশাহ, আমীর ওমরাহদের প্রশংসা কেন করব! আমিতো উভয় জাহানের সুলতান, রহমাতুল্লিল আলামিন ﺻَﻠَّﯽ ﺍﻟﻠّٰﮧُ ﺗَﻌَﺎﻟٰﯽ ﻋَﻠَﯿْﮧِ ﻭَﺍٰﻟِﮧٖ ﻭَﺳَﻠَّﻢ এর দরবারের ভিখারী। আমার ধর্ম পারায়ে নান নয়। উর্দূতে ‘নান’ শব্দের অর্থ রুটি এবং ‘পারা’ শব্দের অর্থ টুকরা। অর্থাৎ আমার ধর্ম রুটির টুকরা নয় যে, সে জন্য সম্পদশালীদের তোষামোদ করতে থাক


------------------


*কালামের শেষের শের যাতে কবির কবিত্বমূলক নাম থাকে, তাকে মাকতা বলা হ


------------------------


ﺻَﻠُّﻮﺍ ﻋَﻠَﻰ ﺍﻟﺤَﺒِﻴﺐ ! ﺻَﻠَّﻰ ﺍﻟﻠﻪُ ﺗَﻌَﺎﻟَﻰ ﻋَﻠﻰ ﻣُﺤَﻤَّ


আমার আক্বা আ’লা হযরত ﺭﺣﻤﺔ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ যখন দ্বিতীয়বার হজ্ব পালন করতে মদীনা শরীফ গিয়েছিলেন, তখন মদীনা শরীফে তিনি ﺭﺣﻤﺔ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ রাসূল (ﷺ) এর দীদার লাভের আশায় দীর্ঘক্ষণ যাবৎ রাসূল (ﷺ) এর রওজা মোবারকের সামনে সালাত ও সালাম পাঠ করতে থাকেন। কিন্তু প্রথম রাতে রাসূল (ﷺ) এর দীদার লাভের সৌভাগ্য ছিল না। তাই তিনি সেখানে বসে রাসূলে আকরাম (ﷺ) এর শানে প্রশংসামূলক গজল লিখেছিলেন; যার প্রথম চরণে তিনি রাসূল (ﷺ) এর দীদার লাভের আকাঙ্খা করেছিলেন। চরণটি নিম্নরূ



ওহ ছুয়ে লালা যার পিরতে


তেরে দিন এ বাহার পিরতে হে



কালামে রেযার ব্যাখ্যা: হে (বাহার) বসন্ত আন্দোলিত হও! এজন্য যে, তোমার বসন্তের উপর বসন্ত আগমণ কারী। ঐ দেখ! মদীনার তাজেদার (ﷺ) লালা যারের দিকে অর্থাৎ বাগানের দিকে তাশরীফ আন


কবিতার শেষ চরণে নিজের বিনয় ও নম্রতা এবং অসহায়ত্বের চিত্র এভাবে তুলে ধরে



কুয়ী কিউ পুছে তেরী বাত রে


তুজ ছে শায়দা হাজার পিরতে হে



(এ চরণের ২য় লাইনে আ’লা হযরত ﺭﺣﻤﺔ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ বিনয় প্রকাশ করে নিজের জন্য কুকুর শব্দ ব্যবহার করেছেন। কিন্তু লিখক আ’লা হযরত ﺭﺣﻤﺔ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ এর প্রতি সম্মান প্রদর্শনার্থে কুকুরের জায়গায় শায়দা বা ‘আশিক’ লিখে দিয়েছে



কালামে রেযার ব্যাখ্যা: এই শেষ চরণে নবী প্রেমিক ছরকারে আ’লা হযরত চরম বিনয় প্রকাশ করতে গিয়ে নিজেকে নিজে বলতে লাগলেন: হে আহমদ রেযা! তুমি কে! আর তোমার বাস্তবতায় বা কি! তোমার মত তো হাজার হাজার মদীনার কুকুর গলী সমূহে এদিক সেদিক ঘুরাফেরা ক


এ গজল আরজ করার পর তিনি (ﷺ) এর দীদার লাভের অপেক্ষায় আদবের সাথে বসে রইলেন। হঠাৎ তাঁর ভাগ্য প্রসশ্ত হয়ে গেল। জাগ্রত অবস্থায় নিজ চোখে রাসূল (ﷺ) এর দীদার লাভের সৌভাগ্য তাঁর নসীব হয়ে গে


আল্লাহ তাআলার রহমত তাঁর উপর বর্ষিত হোক, আর তাঁর সদকায় আমাদের বিনা হিসাবে ক্ষমা হো


ﺍٰﻣِﻴﻦ ﺑِﺠﺎ ﻩِ ﺍﻟﻨَّﺒِﻰِّ ﺍﻟْﺎَﻣﻴﻦ ﺻَﻠَّﯽ ﺍﻟﻠﮧُ ﺗَﻌَﺎﻟٰﯽ ﻋَﻠَﯿْﮧِ ﻭَﺍٰﻟِﮧٖ ﻭَﺳَﻠَّ


ﺳُﺒْﺤٰﻦَ ﺍﻟﻠﻪِ ﻋَﺰَّﻭَﺟَ

নবীপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত আ'লা হযরত

____________________

নবীপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত আ'লা হযরত



আমার আক্বা আ’লা হযরত ﺭﺣﻤﺔ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ এর আপাদমস্তক রাসূল প্রেমের বাস্তব নমুনা ছিল। রাসূল (ﷺ) এর প্রশংসায় লিখিত তাঁর বিখ্যাত কাব্য গ্রন্থ “হাদায়েকে বখশিশ শরীফ” প্রিয় নবী, হুযুর করীম (ﷺ) এর প্রতি তাঁর অগাধ ভালবাসার সাক্ষ্য বহন করে। তাঁর ﺭﺣﻤﺔ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ কলমের নিব নয় বরং অন্তরের অন্তঃস্থল থেকে নির্গত উক্ত কাব্য গ্রন্থের প্রতিটি চরণ আক্বা (ﷺ) এর প্রতি তাঁর নজিরবিহীন ভালবাসার প্রমাণ দেয়। তিনি ﺭﺣﻤﺔ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ কখনও দুনিয়ার রাজা বাদশাহ, আমীর ওমরাহ ও সম্রাটের সম্মানে বা প্রশংসায় কোন কবিতা রচনা করেন নি। কেননা তিনি রাসূল (ﷺ) এর আনুগত্য ও দাসত্বকে মনে প্রাণে কবুল করে নিয়েছিলেন। এতে উচ্চ পর্যায়ে পৌছেছিলেন। তিনি তাঁর এক কবিতায় রাসূল (ﷺ) এর প্রতি তাঁর আনুগত্য ও দাসত্বকে এভাবে বর্ণনা করেছেন:



▪ উনহে জানা উনহে মানা ন রাখা গাইর ছে কাম,


লিল্লাহিল হামদ মে দুনিয়া ছে মুসলমান গেয়া।


একদা “নানপারা” (জিলা বেহরাইচ, ইউপি, হিন্দ)



প্রশাসনের নবাবের প্রশংসা ও গুন কীর্তনে তৎকালীন কবি সাহিত্যিকগণ অনেক কবিতা রচনা করে। কিছু লোক এসে আ’লা হযরত ﺭﺣﻤﺔ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ কেও নবাবের প্রশংসায় কোন কবিতা লিখার জন্য আবেদন জানায় যে, হযরত! আপনিও নবাব সাহেবের প্রশংসায় কোন কবিতা লিখে দিন। তিনি ﺭﺣﻤﺔ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ তাদের এ আবেদনের জবাবে একটি না’ত শরীফ লিখেন, যার প্রথম চরণ (মাত্লা*) নিম্নরূপ-



ওহ কামালে হুসনে হুযুর হে কে গুমানে নকছে জাহা নেহী,


য়েহী ফুল খার ছে দূর হে য়েহী শামআ হে কে ধোঁয়া নেহী।



কঠিন শব্দাবলীর অর্থ: কামাল= পরিপূর্ণ হওয়া, নকছ= অপূর্ণতা, ত্রুটি, খার= কাটা


কালামে রেযার ব্যাখ্যা: আমার আক্বা ﺻَﻠَّﯽ ﺍﻟﻠّٰﮧُ ﺗَﻌَﺎﻟٰﯽ ﻋَﻠَﯿْﮧِ ﻭَﺍٰﻟِﮧٖ ﻭَﺳَﻠَّﻢ এর সৌন্দর্য পরিপূর্ণতার স্তর পর্যন্ত পৌছেছে। অর্থাৎ প্রত্যেক দিক থেকে পরিপূর্ণ ও স্বয়ংসম্পূর্ণ। এতে কোন ত্রুটি হওয়া তো দূরের কথা, ত্রুটির কল্পনাও করা যায় না। প্রত্যেক ফুলের ডালে কাটা থাকে কিন্তু আমেনার বাগানের এটি একটিই সুবাসিত ফুল হুযুর ﺻَﻠَّﯽ ﺍﻟﻠّٰﮧُ ﺗَﻌَﺎﻟٰﯽ ﻋَﻠَﯿْﮧِ ﻭَﺍٰﻟِﮧٖ ﻭَﺳَﻠَّﻢ এমন যে, যেটা কাঁটা থেকে পবিত্র। প্রত্যেক মোমবাতি এটা ত্রুটি যে, সেটা ধোয়া বের করে তবে তিনি বাজমে রিসালাতের এমন আলোকিত প্রদীপ যে, ধোঁয়া সমূহ অর্থাৎ প্রত্যেক প্রকারের দোষত্রুটি থেকে পবিত্র।


--------------------


*গজল বা কসিদার শুরুর শের যাতে উভয় মিসরার/পংক্তির মধ্যে মিল রয়েছে, তাকে মাত্লা বলা হয়।


--------------------------


অতঃপর কবিতার শেষ চরণে (মাক্তায়*) তিনি অতি সূক্ষ্মভাবে “নানপারা” প্রশাসনের নবাবের সমালোচনা করেন। চরণটি নিম্নরূপ:



▪ করো মদহে আহলে দুওয়াল রেযা পড়ে ইস বালা মে মেরী বালা,


মে গদা হো আপনে করীম কা মেরা দ্বীন পারায়ে না নেহী।



কঠিন শব্দাবলীর অর্থ: মদ্হা= প্রশংসা, দুওয়াল= সম্পদ জমা করা, পারায়ে না= রুটির টুকরা।


কালামে রেযার ব্যাখ্যা: তিনি এ চরণে বুঝাতে চেয়েছেন, আমি রাজা বাদশাহ, আমীর ওমরাহদের প্রশংসা কেন করব! আমিতো উভয় জাহানের সুলতান, রহমাতুল্লিল আলামিন ﺻَﻠَّﯽ ﺍﻟﻠّٰﮧُ ﺗَﻌَﺎﻟٰﯽ ﻋَﻠَﯿْﮧِ ﻭَﺍٰﻟِﮧٖ ﻭَﺳَﻠَّﻢ এর দরবারের ভিখারী। আমার ধর্ম পারায়ে নান নয়। উর্দূতে ‘নান’ শব্দের অর্থ রুটি এবং ‘পারা’ শব্দের অর্থ টুকরা। অর্থাৎ আমার ধর্ম রুটির টুকরা নয় যে, সে জন্য সম্পদশালীদের তোষামোদ করতে থাকব।


--------------------


*কালামের শেষের শের যাতে কবির কবিত্বমূলক নাম থাকে, তাকে মাকতা বলা হয়।


--------------------------


ﺻَﻠُّﻮﺍ ﻋَﻠَﻰ ﺍﻟﺤَﺒِﻴﺐ ! ﺻَﻠَّﻰ ﺍﻟﻠﻪُ ﺗَﻌَﺎﻟَﻰ ﻋَﻠﻰ ﻣُﺤَﻤَّﺪ


আমার আক্বা আ’লা হযরত ﺭﺣﻤﺔ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ যখন দ্বিতীয়বার হজ্ব পালন করতে মদীনা শরীফ গিয়েছিলেন, তখন মদীনা শরীফে তিনি ﺭﺣﻤﺔ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ রাসূল (ﷺ) এর দীদার লাভের আশায় দীর্ঘক্ষণ যাবৎ রাসূল (ﷺ) এর রওজা মোবারকের সামনে সালাত ও সালাম পাঠ করতে থাকেন। কিন্তু প্রথম রাতে রাসূল (ﷺ) এর দীদার লাভের সৌভাগ্য ছিল না। তাই তিনি সেখানে বসে রাসূলে আকরাম (ﷺ) এর শানে প্রশংসামূলক গজল লিখেছিলেন; যার প্রথম চরণে তিনি রাসূল (ﷺ) এর দীদার লাভের আকাঙ্খা করেছিলেন। চরণটি নিম্নরূপ:



ওহ ছুয়ে লালা যার পিরতে হে,


তেরে দিন এ বাহার পিরতে হে।



কালামে রেযার ব্যাখ্যা: হে (বাহার) বসন্ত আন্দোলিত হও! এজন্য যে, তোমার বসন্তের উপর বসন্ত আগমণ কারী। ঐ দেখ! মদীনার তাজেদার (ﷺ) লালা যারের দিকে অর্থাৎ বাগানের দিকে তাশরীফ আনছেন!


কবিতার শেষ চরণে নিজের বিনয় ও নম্রতা এবং অসহায়ত্বের চিত্র এভাবে তুলে ধরেন:



কুয়ী কিউ পুছে তেরী বাত রেযা,


তুজ ছে শায়দা হাজার পিরতে হে।



(এ চরণের ২য় লাইনে আ’লা হযরত ﺭﺣﻤﺔ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ বিনয় প্রকাশ করে নিজের জন্য কুকুর শব্দ ব্যবহার করেছেন। কিন্তু লিখক আ’লা হযরত ﺭﺣﻤﺔ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ এর প্রতি সম্মান প্রদর্শনার্থে কুকুরের জায়গায় শায়দা বা ‘আশিক’ লিখে দিয়েছেন।)



কালামে রেযার ব্যাখ্যা: এই শেষ চরণে নবী প্রেমিক ছরকারে আ’লা হযরত চরম বিনয় প্রকাশ করতে গিয়ে নিজেকে নিজে বলতে লাগলেন: হে আহমদ রেযা! তুমি কে! আর তোমার বাস্তবতায় বা কি! তোমার মত তো হাজার হাজার মদীনার কুকুর গলী সমূহে এদিক সেদিক ঘুরাফেরা করছে।


এ গজল আরজ করার পর তিনি (ﷺ) এর দীদার লাভের অপেক্ষায় আদবের সাথে বসে রইলেন। হঠাৎ তাঁর ভাগ্য প্রসশ্ত হয়ে গেল। জাগ্রত অবস্থায় নিজ চোখে রাসূল (ﷺ) এর দীদার লাভের সৌভাগ্য তাঁর নসীব হয়ে গেল।


আল্লাহ তাআলার রহমত তাঁর উপর বর্ষিত হোক, আর তাঁর সদকায় আমাদের বিনা হিসাবে ক্ষমা হোক।


ﺍٰﻣِﻴﻦ ﺑِﺠﺎ ﻩِ ﺍﻟﻨَّﺒِﻰِّ ﺍﻟْﺎَﻣﻴﻦ ﺻَﻠَّﯽ ﺍﻟﻠﮧُ ﺗَﻌَﺎﻟٰﯽ ﻋَﻠَﯿْﮧِ ﻭَﺍٰﻟِﮧٖ ﻭَﺳَﻠَّﻢ


ﺳُﺒْﺤٰﻦَ ﺍﻟﻠﻪِ ﻋَﺰَّﻭَﺟَﻞ !





রাসুলুল্লাহ (সাঃ) এর মোহরে নবুওয়াত।।

 পরিচ্ছেদঃ নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর দু’কাঁধের মধ্যভাগে মোহরে নবুওয়াত ছিল خاتم অর্থ- আংটি, মোহর, সীল। মোহরে নবুওয়াত হলো রা...