❏ আয়াত ১ :
হযরত ইয়াহিয়া (عليه السلام) এর জন্ম-ওফাত দিবস পালন ও আল্লাহ সুবহানু তায়ালার সালামঃ
وَسَلَامٌ عَلَيْهِ يَوْمَ وُلِدَ وَيَوْمَ يَمُوتُ وَيَوْمَ يُبْعَثُ حَيًّا
"তাঁর [অর্থাৎ ইয়াহিয়া (عليه السلام) এর] প্রতি শান্তি যেদিন তিনি জন্মগ্রহণ করেছেন এবং যেদিন তিনি মৃত্যুবরণ করবেন এবং যেদিন জীবিতাবস্থায় পুনরুত্থিত হবেন।"
[সুরা মারইয়ম, আয়াত ১৫]
❏ আয়াত ২ :
হযরত ঈসা (عليه السلام) ওনার নিজের জন্মদিন পালন ও নিজের প্রতি সালামঃ
وَالسَّلَامُ عَلَيَّ يَوْمَ وُلِدتُّ وَيَوْمَ أَمُوتُ وَيَوْمَ أُبْعَثُ حَيًّا
"আমার প্রতি সালাম যেদিন আমি জন্মগ্রহণ করেছি, যেদিন মৃত্যুবরণ করব এবং যেদিন পুনরুজ্জীবিত হয়ে উত্থিত হব।" [সুরা মারইয়ম, আয়াত ৩৩]
❏ আয়াত ৩ :
মহান আল্লাহ বলেন,
أَلَمْ نَشْرَحْ لَكَ صَدْرَكَ 94:1
“[হে হাবিব!] আমি কি আপনার বক্ষকে প্রশস্ত করে দিইনি?” (সূরা আল-ইনশিরাহ, আয়াত ১)
❏ আয়াত ৪ :
মহান আল্লাহ বলেন,
وَرَفَعْنَا لَكَ ذِكْرَكَ ﴿٤﴾ 94:4
"[হে হাবিব!] আমি আপনার জিকিরকে বুলন্দ করে দিয়েছি।’’ (সুরা আল-ইনশিরাহ, আয়াত ৪)
❏ আয়াত ৫ :
মহান আল্লাহ বলেন,
إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آَمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا
"আল্লাহ ও তাঁর ফেরেশতারা নবীর প্রতি দুরূদ পাঠান। হে মুমিনরা! তোমরাও নবীর প্রতি দুরূদ প্রেরণ কর এবং উত্তমরূপে তাঁর প্রতি সালাম প্রেরণ কর ও তাঁর নির্দেশের অনুগত হও।" (সূরা আহযাব, আয়াত ৫৬)
No comments:
Post a Comment